October 17, 2026, 9:00 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে সবচেয়ে বড় বিমান হামলার পর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের ওপর সবচেয়ে বড় বিমান হামলা চালানোর পর রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গতকাল রোববার ভোরে রাশিয়া ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে চারজন নিহত  এবং রাজধানী কিয়েভে সরকারি কার্যালয়ে আগুন ধরে যায়।

হামলার পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি ‘সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নন’ এবং মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘কঠোর’ মার্কিন প্রতিক্রিয়ার প্রত্যাশা করছেন।

গত ১৫ আগস্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। রাশিয়া রাশিয়া ইউক্রেনের ওপর  ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে।

রোববারের হামলায় কিয়েভের প্রাণকেন্দ্রে অবস্থিত মন্ত্রিসভা কমপ্লেক্সের ছাদ থেকে আগুনের শিখা উড়তে দেখা যায়। আড়াই বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাতে প্রথমবারের মতো সরকারি কার্যালয় লক্ষ্যবস্তুতে পরিণত হলো।

ইউক্রেনের জরুরি সেবা জানায়, ড্রোন হামলায় রাজধানীর বেশ কয়েকটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়া ইউক্রেনে বেসামরিকদের টার্গেট করার কথা অস্বীকার করেছে। তাদের দাবি,তারা কিয়েভে একটি কারখানা ও একটি লজিস্টিক হাবকে লক্ষ্যবস্তু করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিয়েভ শহরের সীমানার মধ্যে অন্য কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়নি।

জেলেনস্কি তার সন্ধ্যাকালীন ভাষণে বলেন, আজকের এই হামলার ঘটনায় অংশীদারদের কাছ থেকে একটি কঠোর প্রতিক্রিয়া জরুরি।

তিনি আরো বলেন, পুতিন বিশ্বকে পরীক্ষা করছে। আমরা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি কঠোর প্রতিক্রিয়ার প্রত্যাশা করছি। এটা এখনই দরকার।

ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, রাশিয়া শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত অন্তত ৮১০টি ড্রোন এবং ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page