April 23, 2026, 3:46 am
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে  সেনারা জানে রাশিয়ার বিরুদ্ধে তাদের বিজয়ের সম্ভাবনা নেই : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের বিরুদ্ধে বিজয়ের সম্ভাবনা একেবারেই নেই -এই বিষয়টি বুঝতে পারার পর ইউক্রেনের সেনারা তাদের কথিত পাল্টা সামরিক অভিযান বন্ধ করেছে।

গতকাল (বুধবার) ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট পুতিন এসব কথা বলেন। তিনি রাশিয়ার সেনা এবং কমান্ডারদেরকে ইউক্রেনের বিরুদ্ধে সাহসী অভিযান পরিচালনার জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি বলেন, “আমার মনে হয় রাশিয়ার বিরুদ্ধে শত্রুদের বিজয়ের কোনো সম্ভাবনা নেই এ বিষয়টি তারা বুঝতে পেরেছে এবং বুঝেই তারা তাদের পাল্টা অভিযান বন্ধ করেছে।”
ইউক্রেনের সরকার কয়েক মাস আগে থেকে বলে আসছিল যে, তারা রাশিয়ার বিরুদ্ধে আগামী বসন্তে পাল্টা সামরিক অভিযান শুরু করবে। অবশেষে গত ৪ জুন তারা এই অভিযান শুরু করলেও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এবং কয়েক হাজার সেনা মারা গেছে।
পুতিন বলেন, ইউক্রেনের পাল্টা অভিযান প্রতিহত করতে গিয়ে রাশিয়ার সেনাদের হাতে শত্রু পক্ষের ২৪৫টি ট্যাংক এবং ৬৭৮টি আর্মার্ড ভেহিকেল ধ্বংস হয়েছে। তিনি বলেন,  কিয়েভের সেনারা বর্তমানে তাদের ব্রিগেডগুলোকে পুনর্গঠন করার চেষ্টা করছে যা মারাত্মকভাবে আগেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তারা এ কথা বুঝতে পেরেছে যে, যে হারে ইউক্রেনের সেনারা মৃত্যুর মুখে পড়েছে তাতে তাদের পুরো বাহিনীর যুদ্ধ ক্ষমতা শেষ হয়ে যাবে। বর্তমানে তারা রাশিয়ার বিরুদ্ধে কোনো অভিযান চালাচ্ছে না; শুধুমাত্র নিয়মিত কিছু গোলবর্ষণ করছে এবং নজরদারি তৎপরতা চালাচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page