July 26, 2026, 5:43 pm
শিরোনামঃ
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন এমন তথ্য নেই : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে প্রস্তুতি ; স্পিকারের সঙ্গে ইসির বৈঠকের উদ্যোগ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশইন চেষ্টার ১৪ ঘণ্টা পর ৬ জনকে ফেরত নিল বিএসএফ চট্টগ্রামে নালা থেকে ১,৩২০টি গুলি উদ্ধার ব্রিটেনের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করতেও পিছুপা হব না : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ইরানে হামলায় যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহৃত হলে তা হবে বৈধ লক্ষ্যবস্তু : আইআরজিসি যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধের পরিধি বাড়বে : ইরানের সেনাবাহিনী মাগুরার শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন ইস্যুতে আলোচনায় প্রস্তুত রাশিয়া : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন ইস্যুতে আলোচনার জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে। রবিবার রাষ্ট্রীয় টেলিভিশন রাশিয়া ১-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন সংঘাতে জড়িত সব পক্ষের সঙ্গে আলোচনার জন্য মস্কো প্রস্তুত। তবে কিয়েভ এবং তার পশ্চিমা সমর্থকরা আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে।

তিনি বলেন, ‘আমরা গ্রহণযোগ্য সমাধানের বিষয়ে সংশ্লিষ্ট প্রত্যেকের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। কিন্তু এটি তাদের উপর নির্ভর করছে। আমাদের দিক থেকে আলোচনা প্রত্যাখ্যান করা হচ্ছে না, এটা তাদের দিক থেকেই করা হচ্ছে।’

রুশ প্রেসিডেন্ট বলেন, তার বিশ্বাস তার দেশ ঠিক পথে রয়েছে। তিনি বলেন, ‘আমরা আমাদের জাতীয় স্বার্থ, আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষা করছি। নাগরিকদের রক্ষা ছাড়া আমাদের আর কোনও উপায় নেই।

এদিকে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনে রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ অ্যাখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, রুশ সেনারা ভয় দেখানো এবং আনন্দের জন্য হত্যালীলায় মেতেছে। শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় দেওয়া ভিডিও বার্তায় খেরসনে রুশ হামলার কিছু ছবি তুলে ধরেন জেলেনস্কি। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই দেখতে হবে এবং উপলব্ধি করতে হবে যে, আমরা কিসের বিরুদ্ধে লড়াই করছি।

তিনি বলেন, যুদ্ধের শুরুতে আমরা সব সহ্য করেছি। আমরা মস্কোর হামলা, হুমকি, পারমাণবিক ব্ল্যাকমেইল, সন্ত্রাসী কার্যক্রম এবং ক্ষেপণাস্ত্র হামলা সহ্য করেছি। আমরা জানি আমরা কিসের জন্য লড়াই করছি।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page