September 23, 2026, 8:09 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন ইস্যুতে ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনালাপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনে যুদ্ধ বিরতির বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উভয় দেশের কর্মকর্তাদের কাছ থেকে ফোনালাপের বিষয়টি নিশ্চিত হয়েছে বিবিসি।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে, রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি সঙ্গীত স্কুল পরিদর্শককালে ট্রাম্পের সঙ্গে টেলিফোন কলে যুক্ত হন পুতিন।

টানা দুই ঘণ্টা ধরে হোয়াইট হাউজ ও ক্রেমলিনের মধ্যে চলে এই আলোচনা। উভয় দেশ এই আলোচনাকে ‘গঠনমূলক’ হিসেবে উল্লেখ করলেও যুদ্ধ বন্ধে এখনও কোনো চূড়ান্ত সমাধান আসেনি।

ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতির লক্ষ্যে শিগগিরই মস্কো ও কিয়েভ আলোচনায় বসবে। রুশ প্রেসিডেন্ট পুতিনও দিয়েছেন ইতিবাচক ইঙ্গিত।

ট্রাম্পের সঙ্গে খোলামেলা আলোচনার পর পুতিন জানান, কিয়েভের সঙ্গে সমঝোতায় রাশিয়ার কোনো আপত্তি নেই। রাশিয়া-ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে আমরা আগ্রহী। এখন সবচেয়ে কার্যকর উপায়টি নির্ধারণ করাই মূল বিষয়। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে আমরা একমত হয়েছি।
তিনি আরও বলেন, রাশিয়া একটি সম্ভাব্য শান্তিচুক্তির খসড়া নিয়ে ইউক্রেনকে একটি সমঝোতা স্মারক দেওয়ার প্রস্তাব দিতে এবং সেই অনুযায়ী কাজ করতে প্রস্তুত।

এর আগে, ইউক্রেনে “রক্তপাত” বন্ধ করার বিষয়ে জোর দিবেন বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর মি. ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ন্যাটোভুক্ত কয়েকটি দেশের নেতাদের সঙ্গে কথা বলবেন বলে জানা যাচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page