September 27, 2026, 12:13 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন ও গাজা যুদ্ধ অবসানে ‘আলোচনার’ আহ্বান জানালেন চীনা প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুন শুক্রবার বলেছেন, গাজা এবং ইউক্রেনের যুদ্ধের মতো বিভিন্ন সংঘাতের ক্ষেত্রে ‘আলোচনা’ হল একমাত্র সমাধান। তিনি বেইজিংয়ে সামরিক কর্মকর্তাদের আন্তর্জাতিক এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন। খবর এএফপি’র।
জিয়াংশান ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে ডং বলেন, ‘ইউক্রেন সংকট এবং ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের মতো বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যা সমাধান করতে, শান্তি ও আলোচনা জোরদার করাই একমাত্র উপায়।’
তিনি সব দেশকে ‘শান্তিপূর্ণ উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক শাসন’ জোরদার করার আহ্বান জানান।
তিনি বরেন, জাতীয় নিরাপত্তার জন্য প্রাণঘাতি মারনাস্ত্রের বিস্তারের ধারনার পরিবর্তে নতুন উন্নত প্রযুক্তি গোটা মানবতার কল্যাণ নিশ্চিত করতে পারে।এ ক্ষেত্রে তিনি উন্নত প্রযুক্তিতে বেইজিংয়ের অগ্রগতি রোধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রচেষ্টার বিষয় উল্লেখ করেন।
জিয়াংশান ফোরামের জন্য শুক্রবার চীনের রাজধানীতে অনেক প্রতিনিধি ছিলেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, তিন দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে ৯০টিরও বেশি দেশ এবং সংস্থার ৫শ’রও বেশি প্রতিনিধি অংশ নিচ্ছে।
শুক্রবার ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানের পর আনুষ্ঠানিক ভাষণ দেওয়ার পালা শুরু হবে বলে আশা করা হচ্ছে। সেখানে রাশিয়া, পাকিস্তান, সিঙ্গাপুর, ইরান, জার্মানি এবং অন্যান্য দেশের শীর্ষ সামরিক প্রতিনিধিরা গোলটেবিল আলোচনায় অংশ নেবেন।
আলোচনার বিষয়গুলোর মধ্যে থাকবে মার্কিন-চীন সম্পর্ক, ইউরোপ ও এশিয়ার নিরাপত্তা এবং বিশ্বের বহুমুখী প্রতিরক্ষার চ্যালেঞ্জ।
ওয়াশিংটন ও বেইজিংয়ের শীর্ষ পর্যায়ের কমান্ডারদের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনার মাত্র কয়েকদিন পর মার্কিন উপ-সহকারী প্রতিরক্ষা মন্ত্রী মাইকেল চেজ এ ফোরামে যোগ দিবেন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page