September 28, 2026, 2:47 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন জঙ্গি গোষ্ঠী দায়েশের মতো বেসামরিক নাগরিকদের টার্গেট করে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছে : রাশিয়া

কুরস্ক পারমাণবিক স্থাপনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের (আইএস) সঙ্গে তুলনা করেছে রাশিয়া। মস্কো বলেছে, দায়েশের মতো বেসামরিক নাগরিকদের টার্গেট করে বহু সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছে ইউক্রেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা কিয়েভ সরকারকে দায়েশের সঙ্গে এই তুলনা করে আরো বলেছেন, ব্যাপকভাবে সন্ত্রাসী তৎপরতা চালানোর অনেকগুলো প্রকল্প কিয়েভের হাতে রয়েছে। তারা বেসামরিক অবকাঠামো উড়িয়ে দেয়ার পাশাপাশি পারমাণবিক সন্ত্রাসবাদে পর্যন্ত জড়িয়েছে।

জাখারোভা সতর্ক করে দিয়ে বলেন, ইউক্রেন সরকার ঝাপোরোজ্জিয়া ও কুরস্ক পারমাণবিক স্থাপনায় অপরাধমূলক সন্ত্রাসবাদী তৎপরতা চালানোর পরিকল্পনা করেছে।

ইউরোপের বৃহত্তম পরমাণু স্থাপনা ঝাপোরোজ্জিয়া ইউক্রেনের অভ্যন্তরে অবস্থিত যা বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে অবস্থিত কুরস্ক পারমাণবিক স্থাপনাটি আকারে রাশিয়ার তৃতীয় বৃহত্তম স্থাপনা। ইউক্রেনের সেনাবাহিনী সম্প্রতি কুরস্ক অঞ্চল দখল করেছে।

এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার বলেছিল, কিয়েভ কুরস্ক পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর চেষ্টা করছে। ওই প্রচেষ্টাকে ‘পারমাণবিক সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছে ওই মন্ত্রণালয়। এটি আরো বলেছে, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কুরস্ক অঞ্চলের আকাশে ইউক্রেনের তিনটি অনুপ্রবেশকারী ড্রোন গুলি  করে ভূপাতিত করেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page