April 11, 2026, 5:59 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন থেকে খাদ্য শস্য আমদানি নিষিদ্ধ করলো পোল্যান্ড ও হাঙ্গেরি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পোল্যান্ড ও হাঙ্গেরি স্থানীয় কৃষকদের রক্ষায় ইউক্রেন থেকে শস্য ও অনান্য খাদ্য আমদানি নিষিদ্ধ করেছে। উভয় দেশের কর্মকর্তারা এ কথা জানান।এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা-সংস্থা এএফপি।

ইউক্রেন সাধারণত কৃষ্ণসাগর পথে শস্য রপ্তানী করতো। কিন্তু রুশ আগ্রাসনের পর থেকে যুদ্ধ বিধ্বস্ত দেশটি ইউরোপীয় ইউনিয়নের মধ্যদিয়ে অন্যান্য দেশে খাদ্য রপ্তানী করছে। এতে জটিলতা সৃষ্টি হওয়ায় পোল্যান্ড ও হাঙ্গেরি শনিবার (১৫ এপ্রিল) শস্য আমদানি নিষেধাজ্ঞার এ পদক্ষেপ নিয়েছে। পোল্যান্ডে কৃষি পণ্যের দাম কমে যাওয়ায় কৃষকদের বিক্ষোভের মুখে কৃষিমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে।

পোল্যান্ডে ক্ষমতাসীন দলের নেতা জারোস্লাও ক্যাজিনস্কি বলেছেন, সরকার পোল্যান্ডে বিভিন্ন ধরনের খাদ্য ও শস্য আমদানি নিষিদ্ধ করে একটি বিধির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, আমাদেরকে পোলিশ কৃষিকে রক্ষা করতে হবে। তা না হলে এটি পোল্যান্ডের কৃষি ক্ষেত্রে সংকট তৈরি করবে

হাঙ্গেরির কৃষিমন্ত্রী ইস্তভান নাগিও একই ঘোষণা দিয়ে বলেছেন, তার দেশও ইউক্রেন থেকে কৃষিপণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে।

ওয়ারশ ও বুদাপেস্ট উভয়পক্ষে বলা হয়েছে, ৩০ জুন পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এদিকে এ ঘোষণার প্রেক্ষিতে ইউক্রেনের কৃষিনীতি বিষয়ক মন্ত্রণালয় তাদের ক্ষোভ প্রকাশ করেছে।

তারা বলছে, পোলিশ কৃষকরা কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে। কিন্তু আমরা জোর দিয়ে বলছি যুদ্ধের কারনে ইউক্রেনের কৃষকরা আরো বেশি ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করছে।

ইউক্রেনের এ মন্ত্রণালয় সামনের দিনগুলোতে নতুন চুক্তি করতে উভয় দেশের কাছে প্রস্তাব রেখেছে যা সকলকে সন্তুষ্ট করবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page