August 6, 2026, 11:51 pm
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন থেকে পশ্চিমা অস্ত্র চুরি হয়েছে : পেন্টাগনের রিপোর্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের ইন্সপেক্টর জেনারেল জানিয়েছেন, ইউক্রেন থেকে পশ্চিমা কিছু অস্ত্র ও সামরিক সরঞ্জাম চুরি হয়ে গেছে। এ সমস্ত অস্ত্র ও সামরিক সরঞ্জাম চোরাচালানি, অপরাধী এবং স্বেচ্ছাসেবী যোদ্ধাদের হাতে পড়েছে।

পেন্টাগনের এই রিপোর্ট বৃহস্পতিবার আমেরিকার কয়েকটি গণমাধ্যমে প্রকাশ হয়েছে। খবরে বলা হয়েছে, পশ্চিমা দেশগুলো থেকে সরবরাহ করা বেশ কিছু অস্ত্র ও সামরিক সরঞ্জাম ভুল হাতে পড়েছে।

গত জুন মাসে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র একটি স্বেচ্ছাসেবী যোদ্ধা দলের মধ্যে ঢুকে পড়ে এবং তারা গ্রেনেড লাঞ্চার, মেশিনগান এবং এক হাজারের বেশি গোলাবারুদ-সহ বিভিন্ন ধরনের অস্ত্র চুরি করে। দাবি করা হচ্ছে, এই দলের নেতৃত্বে একজন রুশ কর্মকর্তা রয়েছেন।

মিলিটারি ডট কম নামে একটি ওয়েবসাইট বলেছে, অস্থিতিশীলতা সৃষ্টি করার উদ্দেশ্যে ওই গ্রুপ এসব অস্ত্র চুরি করেছে।

এর আগে ইউক্রেনের একটি অপরাধী চক্র ১৭ হাজার ডলার মূল্যের বুলেটপ্রুফ জ্যাকেট চুরি করেছে যা ইউক্রেনকে তার মিত্ররা দিয়েছিল। এছাড়া, ২০২২ সালের আগস্ট মাসে একটি স্বেচ্ছাসেবী ব্যাটালিয়ান ৬০টি রাইফেল এবং প্রায় এক হাজার গোলাবারুদ চুরি করে এবং তা কালোবাজারে বিক্রি করে দেয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page