September 25, 2026, 2:47 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর আটক জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন নয় পাশ্চাত্যের বিরুদ্ধে যুদ্ধ করছে রাশিয়া : তেহরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকার ও তার মিত্ররা নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরান ও রাশিয়াকে কোণঠাসা করে রাখার যে নীতি গ্রহণ করেছে তা কোনোদিন সফল হবে না বলে মন্তব্য করেছেন তেহরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অ্যালেক্সি দেদোভ। তিনি ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

তিনি বলেন, “পশ্চিমারা রাশিয়া ও ইরানকে কোণঠাসা করার চেষ্টা করছে কিন্তু এই কাজটি অসম্ভব। ইরান ও রাশিয়াকে কোণঠাসা বা একঘরে করে রাখা যে সম্ভব নয় তা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি।”

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত ও চীনের সঙ্গে রাশিয়ার বাণিজ্য উল্লেখযোগ্য মাত্রায় বেড়ে গেছে বলে জানান রুশ রাষ্ট্রদূত। তিনি বলেন, ইরানের সঙ্গেও রাশিয়ার বাণিজ্য ভালোরকম বেড়েছে।

ইউক্রেনে রাশিয়ার চলমান ‘বিশেষ সামরিক অভিযান’ সম্পর্কেও কথা বলেন তেহরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত। তিনি বলেন, এটি কিয়েভের বিরুদ্ধে রাশিয়ার কোনো অভিযান নয় বরং পশ্চিমা শক্তি গোটা বিশ্বের ওপর নিজেদের ইচ্ছাশক্তি চাপিয়ে দেয়ার যে চেষ্টা করছে তার বিরুদ্ধে অভিযান।

দেদোভ বলেন, পশ্চিমারা ইউক্রেন সংঘাতে তাদের অবস্থানকে সঠিক এবং মস্কোর অবস্থানকে ভুল প্রমাণ করার ব্যাপক চেষ্টা করে যাচ্ছে। পক্ষান্তরে আমরা সেখানকার বাস্তব পরিস্থিতি সম্পর্কে মানুষকে অবহিত করার চেষ্টা করছি। আমরা একথা বোঝানোর চেষ্টা করছি যে, কে সঠিক পথে রয়েছে আর কে ভুল করছে। ইউক্রেন সংঘাতের পাশাপাশি পূর্বদিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ প্রশ্নে ইরানে ‘সঠিক উপলব্ধি’ বিরাজ করছে বলে রুশ রাষ্ট্রদূত মন্তব্য করেন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page