September 27, 2026, 8:16 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন পরিস্থিতির ওপর বড় কোনো প্রভাব ফেলতে পারবে না ক্লাস্টার বোমা : রিপোর্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকার সাবেক সরকারি কর্মকর্তা ও সামরিক বিশ্লেষক জ্যাক ওয়াটলিং বলেছেন, আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ক্লাস্টার বোমা ইউক্রেন পরিস্থিতির ওপর বড় কোনো প্রভাব ফেলতে পারবে না। ইরানের প্রেসটিভিকে দেয়া সক্ষাৎকারে আমেরিকার মেরিন কোরের সাবেক গোয়েন্দা কর্মকর্তা স্কর্ট রিটারের কথার প্রতিধ্বনি করলেন তিনি।

সামরিক বিশেষজ্ঞদের বরাত দিয়ে গতকাল (শুক্রবার) নিউ ইয়র্ক টাইমস পত্রিকা বলেছে, বিতর্কিত এই বোমা তাৎক্ষণিকভাবে ইউক্রেনের সামরিক অভিযানকে বিশেষ কোন সুবিধা দেবে না বরং ইউক্রেনের সেনারা গোলা বারুদের মারাত্মক সংকটের মুখে রয়েছে তার থেকে হয়তো সামান্য কিছু পরিত্রাণ পাবে।

এ সম্পর্কে জ্যাক ওয়াটলিং বলেন, ইউক্রেনের সেনাদের জন্য ক্লাস্টার বোমার প্রভাব খুব সামান্যই হবে। সত্যিকারের প্রভাব তখনই পড়বে যখন ইউক্রেনের হাতে বিপুল পরিমাণে গোলাবারুদ থাকবে।
মার্কিন আন্ডার সেক্রেটারি অফ ডিফেন্স ফর পলিসি কলিন কাল বলেন, ক্লাস্টার বোমা শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে টিকে থাকার সুযোগ দেবে।

যুদ্ধ শুরুর প্রথম থেকেই আমেরিকা বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র দিয়ে আসছে। কিন্তু মার্কিন কর্মকর্তারা এখন তাতে হতাশা প্রকাশ করে বলছেন, গোলাবারুদ সরবরাহ করার ব্যাপারে ওয়াশিংটন যে নীতি অনুসরণ করছে তা কম কার্যকরী এবং অনেক বেশি ব্যয়বহুল।

আজকের বাংলা তারিখ



Our Like Page