September 28, 2026, 10:02 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন যতক্ষণ পশ্চিমাদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে ততক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণ সমাধান হবে না : ক্রেমলিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে মস্কো। ক্রেমলিন বলেছে, শান্তিপূর্ণ সমাধানের জন্য যে ধরনের পূর্ব শর্ত পূরণ করা প্রয়োজন বর্তমানে তার কিছুই নেই।

গতকাল (সোমবার) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এ কথা বলেন। সাংবাদিকরা তার কাছে জানতে চান- বর্তমান বাস্তবতায় ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা আছে কিনা।
জবাবে পেসকভ বলেন, বর্তমান বাস্তবতায় যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান অসম্ভব কারণ ভলোদিমির জেলেনস্কির সরকার পশ্চিমা সম্মিলিত সমর্থনের কারণে এই যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান চায় না। কিয়েভ যতক্ষণ পর্যন্ত পশ্চিমাদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে ততক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না।

এর আগে শনিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছিলেন, “যুদ্ধক্ষেত্রে” মস্কোকে কৌশলগত দিকে দিয়ে পরাজয়ের চেষ্টা করছে ওয়াশিংটন। তাদের এই প্রচেষ্টা  ইউক্রেনের শান্তি আলোচনার সম্ভাবনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। মারিয়া জাখারোভার এই বক্তব্যের পর পেসকভের মন্তব্য এলো।

আজকের বাংলা তারিখ



Our Like Page