October 14, 2026, 10:16 am
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন যুদ্ধক্ষেত্রে তৎপর মার্কিন সেনাসংখ্যা প্রকাশ করতে বাইডেনের ওপর আইনপ্রণেতাদের চাপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন যুদ্ধে আমেরিকার কত সেনা জড়িত রয়েছে তা প্রকাশ করতে বাইডেন প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করেছেন দেশটির রিপাবলিকান আইনপ্রণেতারা। তারা দাবি করছেন, এ বিষয়ে হোয়াইট হাউজ ও পেন্টাগনের পক্ষ থেকে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

এ দাবিতে গতকাল (শুক্রবার) রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিতে একটি প্রস্তাব পাস হয়েছে। এতে বলা হয়, ইউক্রেনে বর্তমানে কত সেনা আছে এবং ভবিষ্যতে ইউক্রেনকে কী পরিমাণে সামরিক সহায়তা দেয়া হবে তা হোয়াইট হাউজ ও পেন্টাগনকে পরিষ্কার করতে হবে।

ফ্লোরিডা থেকে নির্বাচিত কংগ্রেসম্যান ম্যাট গায়েট্‌য উত্থাপিত এ প্রস্তাবের পক্ষে পড়ে ২২ ভোট আর বিপক্ষে ২০টি। ভোটাভুটিতে পাস হওয়ার পর একে জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে বড় বিজয় বলে উল্লেখ করেন গায়েট্‌য। তিনি বলেন, ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার বিষয়ে সত্য প্রকাশ ও স্বচ্ছতা নিশ্চিত করতে ভয় পাচ্ছেন ডেমোক্র্যাটরা।

গতকাল পাস হওয়া প্রস্তাব অনুসারে এ কমিটিকে ইউক্রেনে সেনা তৎপরতা ও ভবিষ্যত সামরিক পরিকল্পনা সম্পর্কে হোয়াইট হাউজ ও পেন্টাগন আগামী ১৪ দিনের মধ্যে প্রতিনিধি পরিষদের সমস্ত তথ্য দিতে বাধ্য হবে। এই তথ্য থেকে পরিষ্কার হওয়া যাবে- ইউক্রেনে মার্কিন স্পেশাল ফোর্স মোতায়েন আছে কিনা।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page