October 17, 2026, 11:33 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন যুদ্ধের অবসানে মার্কিন পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনার ইঙ্গিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য একটি পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে, যা সুইজারল্যান্ডে রোববার আলোচনার আগে কিয়েভ, মিত্র রাষ্ট্রসমূহ ও মার্কিন আইনপ্রণেতাদের কাছ থেকে বিরোধিতা সত্ত্বেও আলোচনায় সুযোগ তৈরি করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

প্রায় চার বছরের সংঘাতের অবসানের পরিকল্পনা অনুমোদনের জন্য ট্রাম্প ইউক্রেনকে ২৭ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন।

তবে কিয়েভ জানিয়েছে, তারা খসড়াটির কিছু অংশে সংশোধন চাইছে। কারণ বর্তমান প্রস্তাবে রাশিয়ার বেশ কয়েকটি কঠোর শর্ত অন্তর্ভুক্ত রয়েছে।

শনিবার ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি তার ২৮-দফা শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছেন, যা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে বড় ধরনের রাজনৈতিক ও আঞ্চলিক ছাড় দিতে বাধ্য করতে পারে।

যদিও এটি তার ‘চূড়ান্ত প্রস্তাব’ নয় এবং এই যুদ্ধের সমাপ্ত করার আশা করছেন।

ট্রাম্পের ২৮-দফা পরিকল্পনায় ইউক্রেনকে তাদের অঞ্চল ছেড়ে দিতে হবে, তার সামরিক বাহিনী হ্রাস করতে হবে  ও দেশটির কখনও ন্যাটোতে যোগদান না করার প্রতিশ্রুতি দিতে হবে।

তবে তিনি এও বলেন, এটি তার চূড়ান্ত প্রস্তাব নয় এবং তিনি যুদ্ধ বন্ধ করতে চান।

ইউক্রেনের জন্য ট্রাম্পের বিশেষ দূত কিথ কেলগ ফক্স নিউজকে বলেন, এই পরিকল্পনাটি নিয়ে ‘কাজ চলছে।’

একজন মার্কিন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও কূটনৈতিক দূত স্টিভ উইটকফ রোববার আলোচনার জন্য জেনেভায় অবতরণ করবেন।

রুবিও শনিবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ইউক্রেন সংকট সমাধানে  শান্তি প্রস্তাবটির খসড়া যুক্তরাষ্ট্রই প্রস্তুত করেছে।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো বলেন, এটি চলমান আলোচনার জন্য একটি শক্তিশালী কাঠামো হিসেবে প্রস্তাব করা হয়েছে। এটি রাশিয়ান পক্ষের মতামতের ওপর ভিত্তি করে। তবে এটি ইউক্রেনের পূর্ববর্তী ও চলমান মতামতের ওপরও ভিত্তি করে করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page