October 29, 2026, 8:04 am
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন যুদ্ধের আগুন ছড়িয়ে দিচ্ছে পাশ্চাত্য : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে পৃষ্ঠপোষকতা দিয়ে ‘যুদ্ধের আগুন ছড়িয়ে দিতে’ ইন্ধন যোগাচ্ছে। তিনি গতকাল (শুক্রবার) রাশিয়ার নিরাপত্তা পরিষদের সদস্যদের উদ্দেশে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ অভিযোগ করেন।

তিনি বলেন, ইউক্রেন গতমাসে যে পাল্টা হামলা শুরু করেছে তা ব্যর্থ হচ্ছে এবং পশ্চিমারা যে বিপুল পরিমাণ সমরাস্ত্র কিয়েভকে দিচ্ছে তা যুদ্ধক্ষেত্রে নিছক ধ্বংস হয়ে যাচ্ছে।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর থেকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে শত শত কোটি ডলারের সমরাস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছে। কিয়েভ গতমাস থেকে পাশ্চাত্যের সরবরাহ করা অস্ত্রসস্ত্র দিয়ে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে।

প্রেসিডেন্ট পুতিন ক্রেমলিনের নিরাপত্তা পরিষদের সঙ্গে টেলিভিশনে সম্প্রচারিত বৈঠকে বলেন, “এখন পর্যন্ত একটি পাল্টা হামলায়ও কোনো ফল পায়নি ইউক্রেন।” তিনি বলেন, “কিয়েভ সরকারকে যে বিপুল পরিমাণ অর্থ-সম্পদ দান করা হয়েছে কিংবা তাকে যে পশ্চিমা সমরাস্ত্রে ভাসিয়ে দেয়া হয়েছে তার কোনোটিই কাজে আসেনি।”

ওদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন সহযোগী যে বক্তব্য দিয়েছেন তাতে প্রেসিডেন্ট পুতিনের দাবির যথার্থতার প্রমাণ পাওয়া যায়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সিনিয়র সহযোগী বলেছেন, রুশ সেনাদের বিরুদ্ধে ‘কঠিন ও দীর্ঘ’ যুদ্ধের জন্য আরো বেশি সমরাস্ত্র ও গোলাবারুদ প্রয়োজন।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page