October 28, 2026, 11:54 am
শিরোনামঃ
বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন যুদ্ধের মধ্যেই সামরিক চুক্তি করল চীন ও বেলারুশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বেলারুশ সফরে গেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু। সেখানে পূর্ব ইউরোপের দেশটির সঙ্গে সামরিক সম্পর্ক বাড়ানোর বার্তা দেওয়ার পাশাপাশি সম্পন্ন করেছেন সামরিক চুক্তি। তবে সামরিক ক্ষেত্রে কী কী চুক্তি হয়েছে, তা প্রকাশ করা হয়নি।

এছাড়া বেলারুশে গিয়ে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকও করেছেন চীনা প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, পূর্ব ইউরোপের এই দেশটির সঙ্গে সামরিক সম্পর্ক মজবুত করার জন্যই বেলারুশে গেছেন তিনি।

এছাড়াও দুই দেশের মধ্যে সার্বিক সম্পর্কের উন্নতিও তার সফরের অন্যতম লক্ষ্য।

তবে সামরিক ক্ষেত্রে এই দুই দেশের কী কী চুক্তি হয়েছে সে বিষয়ে কেউ কোনও মন্তব্য করেননি। বেলারুশিয়ান প্রেসিডেন্ট লুকাশেঙ্কো জানিয়েছেন, বেলারুশের প্রতিরক্ষার কথা মাথায় রেখেই চুক্তি হয়েছে, আলোচনা হয়েছে। এর ফলে অন্যদেশের কোনও ক্ষতি হবে না।

লুকাশেঙ্কো মনে করিয়ে দিয়েছেন, প্রতিরক্ষার বিষয়ে বেলারুশ সম্পূর্ণভাবে চীন এবং রাশিয়ার ওপর নির্ভরশীল। এই দুই বন্ধুই বেলারুশের পাশে আছে।

এদিনের বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আলাদা করে কৃতজ্ঞতা জানিয়েছেন আলেকজান্ডার লুকাশেঙ্কো। সংবাদমাধ্যমকে বলেছেন, শি জিনপিংকে দীর্ঘদিন ধরে চেনেন তিনি। শি তার অন্যতম বন্ধু।

সাম্প্রতিক সময়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে বেলারুশ এবং চীনের দূরত্ব ক্রমশ বেড়েছে। তাইওয়ানের চারপাশে চীন যেভাবে সামরিক মহড়া করছে, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলো তার কঠোর নিন্দা জানিয়েছে। একইসঙ্গে মানবাধিকার নিয়েও চীনকে বারবার কাঠগড়ায় তোলা হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে চীনের গুপ্তচরবৃত্তি নিয়েও রীতিমতো শোরগোল হয়েছে।

অন্যদিকে বেলারুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে হাত মিলিয়েছে। রাশিয়াকে তারা সবরকম সাহায্য করছে। এই পরিস্থিতিতে বেলারুশের সঙ্গে চীনের সামরিক বৈঠক ভূরাজনীতির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page