October 28, 2026, 7:58 pm
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন যুদ্ধের মূল কারণ ন্যাটোর উসকানি : ইরানি পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলছে তার মূল কারণ হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের উসকানি।

তবে রাজনৈতিক উপায়ে চলমান সংকট নিরসনের জন্য ইরানের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। জাপানের রাজধানী টোকিওতে আজ (সোমবার) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “ইরান কখনো মনে করে না, যুদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব বরং সবসময় যুদ্ধবিরোধী নীতির প্রশ্নে অটল রয়েছে তেহরান। যুদ্ধ শুরুর প্রথম থেকেই আমরা এর অবসানের বিষয়টির ওপর গুরুত্বারোপ করে আসছি এবং পক্ষগুলোকে সংলাপ ও রাজনৈতিক সমাধানের দিকে আনার চেষ্টা করছি। এই কাঠামোর আওতায় আমরা সক্রিয় পদক্ষেপ নিয়েছি।”

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। মস্কো বলে আসছে, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে ন্যাটো জোটে যুক্ত করে রাশিয়ার দোর গোড়ায় ঘাঁটি গড়ে তোলার চেষ্টা করছে যা মস্কোর নিরাপত্তা জন্য চরম হুমকি। এই হুমকি নস্যাৎ করার জন্য রাশিয়া সামরিক অভিযান শুরু করেছে।ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকেই কিয়েভ সরকার ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ড্রোন সরবরাহের জন্য অভিযুক্ত করে আসছে।

তবে ইরান সবসময় এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। আজকের সংবাদ সম্মেলনেও ইরানি পররাষ্ট্রমন্ত্রী এই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ইউক্রেন আজ পর্যন্ত এ বিষয়ে কোনো প্রমাণ তুলে ধরতে পারেনি।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page