April 25, 2026, 10:58 am
শিরোনামঃ
পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিরোধী দলের নয় সরকারের মাথায় স্বৈরাচারের ভূত চেপে বসেছে : জামায়াতের সেক্রেটারী গোলাম পরওয়ার ঝিনাইদহে ট্রাক চাপায় একজন নারী নিহত দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন যুদ্ধের সমালোচনা করায় রুশ লেখকের আট বছরের কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার এক লেখককে আট বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। কারণ সামাজিক যোগাযোগমাধ্যমে ইউক্রেন যুদ্ধের সমালোচনা করেছিলেন সেই লেখক।

কারাদণ্ড দেওয়া এই রুশ লেখকের নাম দিমিত্রি গ্লুখোভস্কি (৪৪)। ‘মেট্রো-২০২৩’ তাঁর সবচেয়ে পাঠকপ্রিয় বৈজ্ঞানিক কল্পকাহিনি। তিনি বিদেশে থাকেন।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তাস এক প্রতিবেদনে গ্লুখোভস্কিকে এরই মধ্যে ‘বিদেশি চর’ হিসেবে অভিহিত করেছে। সংবাদমাধ্যমটির ভাষ্য, রুশ সেনাবাহিনী সম্পর্কে ‘ভুয়া তথ্য’ ছড়ানোয় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।

রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনি। তিনি রাশিয়ায় প্রেসিডেন্ট পুতিনের ‘প্রধান প্রতিপক্ষ’ হিসেবে পরিচিত

গ্লুখোভস্কি বরাবরই প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে সরব। এর আগে ৫ আগস্ট রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘প্রধান প্রতিপক্ষ’ হিসেবে পরিচিত কারাবন্দী বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে আরও ১৯ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

উগ্রপন্থায় উসকানি ও অর্থায়ন এবং একটি উগ্রপন্থী সংগঠন প্রতিষ্ঠার দায়ে তাঁকে নতুন করে এ সাজা দেওয়া হয়।

রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় আড়াই শ কিলোমিটার দূরে মেলেখোভো এলাকার একটি কারাগারে আছেন নাভালনি। সেখানেই একটি অস্থায়ী আদালত বসিয়ে ওই রায় ঘোষণা করা হয়। তবে নাভালনি তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করছেন। সূত্র: এএফপি

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page