October 16, 2026, 12:30 pm
শিরোনামঃ
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন যুদ্ধে পশ্চিমা সমরাস্ত্রের দুর্বলতা প্রমাণিত হয়েছে ; অচিরেই তথ্য প্রকাশ করবে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, ইউক্রেনের প্রতি পশ্চিমাদের সর্বাত্মক সমরাস্ত্র সহযোগিতা সত্ত্বেও কিয়েভের সামরিক ভাণ্ডার নিঃশেষ হয়ে এসেছে। তিনি গতকাল (মঙ্গলবার) রাশিয়ার রাজধানী মস্কোর অদূরে কুবিঙ্কা শহরে আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক ১১তম মস্কো সম্মেলনে বক্তব্য রাখছিলেন।

শোইগু বলেন, ইউক্রেন যুদ্ধে পশ্চিমা দেশগুলোর সমরাস্ত্রের দুর্বলতা প্রকাশ হয়ে পড়েছে এবং এ সংক্রান্ত তথ্য অচিরেই প্রকাশ করবে মস্কো।

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, পশ্চিমাদের সামরিক শক্তি সম্পর্কে যতসব কল্পকাহিনী প্রচার করা হতো ইউক্রেন যুদ্ধে তার সব শেষ করে দিয়েছে রাশিয়ার সেনাবাহিনী।

শোইগু বলেন, পশ্চিমাদের সমরাস্ত্রের বিশেষ কোনো অনন্য বৈশিষ্ট্য নেই এবং যুদ্ধক্ষেত্রে এসব অস্ত্রশস্ত্র রুশ সমরাস্ত্রের সামনে টিকতে পারেনি।

আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা গত প্রায় ১৮ মাসে ইউক্রেনকে হাজার হাজার কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করেছে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, তিনি শিগগিরই পশ্চিমা অস্ত্রশস্ত্রের দুর্বলতা প্রকাশ করবেন এবং দেখাবেন যে, এসব অস্ত্র অভেদ্য ছিল না। তিনি বলেন, জার্মান ট্যাংক, মার্কিন সাঁজোয়া যান এবং ব্রিটিশ ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য অস্ত্রশস্ত্রের ধ্বংস হয়ে যাওয়ার প্রমাণ রাশিয়ার কাছে আছে। অথচ এতদিন প্রচার করা হতো এসব সমরাস্ত্র ধ্বংস করা যাবে না।

 

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page