September 27, 2026, 1:10 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ার কাছে ইরানি ক্ষেপণাস্ত্র পাঠানোর খবর মস্কোর প্রত্যাখ্যান

​​​​​ অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য ইরান রাশিয়াকে স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বলে মার্কিন গণমাধ্যম যে খবর দিয়েছে, এবার তা প্রত্যাখ্যান করেছে মস্কো।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তিনি মার্কিন গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত রিপোর্ট দেখেছেন কিন্তু তার কোনো সত্যতা নেই।

পেসকভ মস্কোয় সাংবাদিকদের বলেন, “ইরান আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার, আমরা নিজেদের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করছি। আমরা সবচেয়ে স্পর্শকাতর বিষয়গুলোসহ সম্ভাব্য সকল ক্ষেত্রে আমাদের সহযোগিতা ও সংলাপ বৃদ্ধি করছি।”

অজ্ঞাত মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল গত ৬ সেপ্টেম্বর খবর দেয়, ইরান রাশিয়ার কাছে স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। অন্যদিকে নিজস্ব সূত্রের বরাত দিয়ে সিএনএনও রোববার একই ধরনের দাবি করে।

এমনকি সোমবার ইউরোপীয় ইউনিয়নও একই অভিযোগের পুনরাবৃত্তি করে দাবি করে, তাদের কাছে এমন নির্ভরযোগ্য তথ্য রয়েছে যে, রাশিয়ার আহ্বানে ‘অতি দ্রুত’ সাড়া দিয়ে তেহরান মস্কোর কাছে স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে।

রাশিয়ার আগে রোববার ইরানের একজন সেনা কমান্ডার কঠোর ভাষায় পশ্চিমা সূত্রগুলোর এ দাবি ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছিলেন। ইরানের খতামুল আম্বিয়া সদরদপ্তরের ডেপুটি কমান্ডার ফাজলুল্লাহ নোজারি বলেন, রাশিয়ার কাছে ইরানের ক্ষেপণাস্ত্র পাঠানোর খবর মনস্তাত্ত্বিক যুদ্ধ ছাড়া আর কিছু নয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page