October 17, 2026, 8:24 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন যুদ্ধে সমর্থনের জন্য উত্তর কোরিয়াকে ধন্যবাদ জানালেন পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি সমর্থন অব্যাহত রাখায় উত্তর কোরিয়াকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার (১৯ জুলাই) রাশিয়া সফররত উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুইয়ের সঙ্গে বৈঠকে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ক্রেমলিন প্রকাশিত ভিডিওতে পুতিন বলেন, ইউক্রেনে পরিচালিত রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’এ উত্তর কোরিয়ার সমর্থনের জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তিনি বলেন, উত্তর কোরিয়ার সেনাদের বীরত্বপূর্ণ ভূমিকা রাশিয়া কখনো ভুলবে না এবং তাদের নিজ দেশের নাগরিকদের মতোই সম্মান জানানো হবে।

এ সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে গড়ে ওঠা পারস্পরিক আস্থা ও বোঝাপড়ারও প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট।

এর আগে শনিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে সরকারি সফরে রাশিয়ায় গেছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে মস্কো ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। উত্তর কোরিয়া রাশিয়ার কুরস্ক অঞ্চলে সেনা মোতায়েনের পাশাপাশি মস্কোর যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করতে বিভিন্ন ধরনের অস্ত্র সরবরাহ করেছে।

অন্যদিকে বিশ্লেষকদের মতে, এর বিনিময়ে উত্তর কোরিয়া রাশিয়ার কাছ থেকে আর্থিক সহায়তা, খাদ্য, জ্বালানি এবং সামরিক প্রযুক্তিগত সহযোগিতা পেয়েছে।

এপ্রিলের শেষ দিকে জ্যেষ্ঠ রুশ কর্মকর্তাদের পিয়ংইয়ং সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং মস্কোর বিজয় নিশ্চিত করতে সহায়তা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page