October 29, 2026, 10:18 am
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন যুদ্ধ নিয়ে ভ্যাটিকান দূতের সাথে বাইডেনের আলোচনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে রুশ আগ্রাসন এবং ইউক্রেনীয় শিশুদের জোরপূর্বক বিতাড়িত করা নিয়ে ভ্যাটিকান দূতের সাথে আলোচনা করেছেন।
হোয়াইট হাউস এ কথা জানিয়েছে।
এক বিবৃতিতে হোয়াইট থেকে বলা হয়েছে, বাইডেন এবং কার্ডিনাল ম্যাটিও মারিয়া জুপ্পি মঙ্গলবার ইউক্রেনে রাশিয়ার অব্যাহত হামলার ফলে সৃষ্ট দুর্ভোগ মোকাবেলায় মানবিক সহায়তার জন্যে পোপের প্রচেষ্টা এবং সে সাথে নির্বাসনে বাধ্য করা ইউক্রেনীয় শিশুদের ফিরিয়ে আনতে ভ্যাটিকানের তৎপরতা নিয়ে আলোচনা করেন।
মার্কিন প্রশাসন থেকে বলা হয়েছে, বোলোগ্নার আর্চবিশপ ও ইতালির এপিস্কোপাল কনফারেন্সের প্রেসিডেন্ট জুপ্পি পোপ ফ্রান্সিসের অনুরোধে হোয়াইট হাউসে এসেছেন।
মার্কিন প্রেসিডেন্ট হওয়া দ্বিতীয় রোমান ক্যাথলিক বাইডেন পোপ ফ্রান্সিসের অব্যাহত শাসন ও তার বৈশি^ক নেতৃত্বের প্রতি শুভেচ্ছা এবং কার্ডিনাল হিসেবে সম্প্রতি মার্কিন আর্চবিশপের মনোনয়নকে স্বাগত জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page