April 25, 2026, 6:26 pm
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ; কোনো ফলাফল ছাড়াই শেষ হলো দু’দিনব্যাপী জেদ্দা বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সংকট নিরসনে সৌদি আরবের জেদ্দায় দু’দিনব্যাপী আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে।

ব্রাজিল, ব্রিটেন, ভারত, চীন, আমেরিকা, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যসহ ৩০টিরও বেশি দেশের প্রতিনিধিরা ওই বৈঠকে অংশ নেয়। ইউক্রেন যুদ্ধের একটা শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করেতে গত শনিবার ও রবিবার সৌদি আরবের জেদ্দায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, গতকাল (রোববার) সন্ধ্যায় এক বিবৃতির মধ্য দিয়ে ওই বৈঠকের সমাপ্তি ঘটে।

বৈঠকে প্রস্তাবিত মতামতগুলোকে ইতিবাচক বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সেইসঙ্গে পরামর্শগুলোকে কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিতে উভয় পক্ষকে জানানো হয়েছে।

জেদ্দা বৈঠকে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয় নি। তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন তিনি বৈঠকের ফলাফল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানাবেন।

এদিকে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ গতকাল (রোববার) ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক বৈঠক সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন: ওই বৈঠক যুদ্ধ সংকট নিরসনের অজুহাতে ইউক্রেনকে সমর্থন করার পশ্চিমা ব্যর্থ প্রচেষ্টামাত্র।

রিয়াবকভ একইসঙ্গে বৈঠকটিকে রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত করার নিরর্থক প্রচেষ্টা হিসাবেও মূল্যায়ন করেছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page