April 7, 2026, 10:18 am
শিরোনামঃ
ইরানে ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করলো যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন সংঘাত বন্ধে ভারতের ওপর ‘জরিমানা’ আরোপ করা হয়েছে : হোয়াইট হাউস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ভারতের ওপর নতুন ‘জরিমানা’ আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট।

মঙ্গলবার (১৯ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্প জনসমক্ষে ব্যাপক চাপ সৃষ্টি করেছেন। তিনি ভারতের ওপর জরিমানা দিয়েছেন এবং আরও কিছু পদক্ষেপ নিয়েছেন।

এই জরিমানার অংশ হিসেবে দক্ষিণ এশিয়ার দেশ ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এটি কার্যকর হবে আগামী ২৭ আগস্ট থেকে।

ওয়াশিংটন বলছে, ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনে তা পরিশোধন করে বিভিন্ন দেশে চড়া দামে বিক্রি করছে। এটি যুদ্ধকালীন সময়ে রাশিয়াকে মুনাফা অর্জনে সহায়তা করছে।

এর আগে চলতি মাসে যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ায় ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। জরিমানাসহ শুল্ক মোট ৫০ শতাংশে দাঁড়িয়েছে।

যদিও ভারত এই শুল্ককে ‘অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ বলে প্রতিবাদ জানিয়েছে এবং জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।

তবে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ভারতের বিরুদ্ধে ‘মুনাফাখোরি’র অভিযোগ আনেন। তিনি বলেন, ভারতের কিছু ধনী পরিবার রাশিয়ার অপরিশোধিত তেল কিনে পরিশোধন করে পুনরায় বিক্রি করে ১৬ বিলিয়ন ডলার অতিরিক্ত মুনাফা করেছে।

২০২২ সালের আগে ভারতের রাশিয়া থেকে তেল আমদানি ছিল ১ শতাংশের নিচে, এখন তা বেড়ে ৪২ শতাংশে পৌঁছেছে। বিপরীতে, চীনের রাশিয়া থেকে তেল আমদানি ১৩ শতাংশ থেকে বেড়ে ১৬ শতাংশ হয়েছে, যা তুলনামূলকভাবে ‘সুবিন্যস্ত’।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page