November 1, 2026, 8:04 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে মাঠের ধান ক্ষেত থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা পোশাকশ্রমিকদের আন্দোলন সামলাতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল ; সারা দেশে কমবে গ্যাসের সরবরাহ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী বরিশালে টিকটক নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শ্বশুরবাড়িতে মিললো স্বামীর মরদেহ রংপুরে ৯ শিক্ষক মিলে পাস করাতে পারেননি কলেজের একমাত্র এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীকে ক্রিপ্টোকারেন্সিতে বৃহত্তম চুরি ; ৯০ শতাংশই উদ্ধারের দাবি বাইন্যান্সের
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন ৬৫ সেনারা যুক্তরাষ্ট্রে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণ নিয়েছে : পেন্টাগন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের ৬৫ জন সামরিক সদস্যের একটি দল মার্কিন যুক্তরাষ্ট্রে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রশিক্ষণ শেষ করে ইউরোপে ফিরেছে। বৃহস্পতিবার পেন্টাগন এ কথা জানিয়েছে।

রাশিয়ান বিমান হামলার মোকবেলায় সহায়তা দিতে ইউক্রেন বারবার মার্কিন যুক্তরাষ্ট্রকে উচ্চ-প্রযুক্তি প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের জন্য চাপ দিয়ে আসছিল এবং ওয়াশিংটন গত বছরের শেষের দিকে প্রতিশ্রুতি দিয়েছিল তারা একটি প্যাট্রিয়ট ব্যাটারি সরবরাহ করবে এবং কিয়েভের সৈন্যরা জানুয়ারিতে ওকলাহোমাতে প্রশিক্ষণ শুরু করবে।

পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার সাংবাদিকদের বলেন, ‘এই সপ্তাহে ৬৫ জন ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা সদস্য ওকলাহোমার ফোর্ট সিলে প্যাট্রিয়ট প্রশিক্ষণ শেষ করেছেন এবং এখন ইউরোপে ফিরে এসেছেন।’

তিনি বলেন, ‘তারা মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি এবং নেদারল্যান্ডস থেকে সরবরাহ করা প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা সরঞ্জামসহ অন্যান্য ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা সদস্যদের সমন্বিত করবে।’ রাইডার বলেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া তার ছোট প্রতিবেশী দেশটিতে আক্রমণ শুরু করার পর থেকে ৭ হাজারের বেশি ইউক্রেনীয় সামরিক কর্মীকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশিক্ষণ দিয়েছে।

মার্কিন বিমান প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেথেওনের তৈরি এমআইএম-১০৪ প্যাট্রিয়ট হল একটি সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম যা প্রাথমিকভাবে উচ্চ-উড়ন্ত বিমানকে আটকানোর জন্য তৈরি করা হয়েছিল।

১৯৮০-এর দশকে কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নতুন হুমকির ওপর ফোকাস করার জন্য এটি সংশোধন করা হয়েছিল এবং প্রথম উপসাগরীয় যুদ্ধে ইরাকের রাশিয়ান তৈরি স্কাড ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল।

 

আজকের বাংলা তারিখ

  • ২রা নভেম্বর, ২০২৬
  • ১৭ই কার্তিক, ১৪৩৩
  • ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page