October 3, 2026, 11:32 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের কুখ্যাত সূদখোর ইউনূসকে নিয়ে বিশ্বনেতাদের খোলাচিঠির প্রতিবাদে ৫১০ আইনজীবীর বিবৃতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের কুখ্যাত সূদখোর ও সূদ বিষয়ে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিচার স্থগিতে ১৭৫ বিশ্বনেতার খোলাচিঠি প্রতিবাদ জানিয়ে পাল্টা বিবৃতি দিয়েছেন সুপ্রিম কোর্টের ৫১০ আইনজীবী।

সোমবার (১১ সেপ্টেম্বর) সুপ্রিমকোর্ট বার ভবনের এক নম্বর হলে এক সংবাদ সম্মেলনে এ বিবৃতি তুলে ধরেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আবদুন নুর দুলাল। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুনসহ অন্যান্য আইনজীবীরা।

বিবৃতিতে বলা হয়, ড. ইউনূসের পক্ষে বিশ্বনেতাদের খোলাচিঠি দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীন বিচার বিভাগের ওপর স্পষ্ট হুমকি হিসেবে আমরা বিবেচনা করছি। বাংলাদেশের বিচার প্রক্রিয়ার ওপর এ ধরনের অযাচিত হস্তক্ষেপে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।

৫১০ আইনজীবীর মতে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী আইনের চোখে সবাই সমান। যেকোনো সভ্য দেশে কেউ অপরাধ করলে প্রচলিত আইনে তার বিচার হবে, এটাই নিয়ম। ড. ইউনূসের ক্ষেত্রে তার প্রতিষ্ঠানের ভুক্তভোগী শ্রমিকরাই দেশের প্রচলিত শ্রম আইন অনুযায়ী তার বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করেছেন। খোলাচিঠিতে স্বাক্ষরকারী বিদেশি নাগরিকরা ভুক্তভোগী শ্রমিকদের স্বার্থকে পাশ কাটিয়ে অন্যায়ভাবে ড. ইউনূসের স্বার্থ রক্ষায় বিবৃতি দিয়েছেন। যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।

বিবৃতিতে দাবি করা হয়, স্বাধীন বিচার ব্যবস্থায় সরকার কর্তৃক কোনো মামলা প্রত্যাহার, স্থগিত বা বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার আইনগত কোনো সুযোগ নেই। খোলা চিঠিতে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন সম্পর্কে যে বক্তব্য দেওয়া হয়েছে তা লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের মহান স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর।

বিদেশি নাগরিকরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বাধীন বিচারব্যবস্থার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে ড. ইউনূসের পক্ষে তাদের দেওয়া বিবৃতি প্রত্যাহার করে বাংলাদেশের বিচারব্যবস্থায় অযাচিত হস্তক্ষেপ করা থেকে নিজেদের বিরত রাখবেন বলে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page