September 23, 2026, 8:42 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাদ দিতে বললে আলোচনা ব্যর্থ হবে : ইরানের উপ-পররাষ্ট্র মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের উপ-পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ওয়াশিংটন যদি তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের ওপর জোর দেয়, তাহলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা ‘কোনো ফল বয়ে আনবে না’।

সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনার দিয়ে তেহরান থেকে এএফপি এই খবর জানায়।

গতকাল রোববার মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানের সাথে চুক্তির বিষয়ে ওয়াশিংটনের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যেকোনো নতুন চুক্তিতে অবশ্যই ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ না করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। যা ভবিষ্যতে পারমাণু বোমা তৈরির দিকে যেতে পারে।

তবে তেহরান সব সময় বলে আসছে তাদের পারমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। পরমাণু বোমা তৈরির জন্য নয়।

তখত্রাভাঞ্চি বলেন, ‘পরমাণু সমৃদ্ধকরণের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং আমরা বারবার বলেছি যে, এটি একটি জাতীয় অর্জন যা থেকে আমরা পিছু হটব না।’

গত সপ্তাহে উপসাগরীয় অঞ্চল সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘ইরানের সঙ্গে চুক্তি খুব কাছাকাছি। তবে ইরানকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।’

এদিকে, সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, দু’পক্ষের আলোচনার সময় ব্যক্তিগতভাবে যা আলোচনা করা হয়েছে তার পরিবর্তে ভিন্ন কিছু প্রকাশ করে ওয়াশিংটন আলোচনাকে জটিল করে তুলছে।

২০১৭-২১ প্রথম প্রেসিডেন্ট মেয়াদে, ২০১৫ সালের ইরান এবং বিশ্বশক্তির মধ্যে একটি চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ট্রাম্প। যে চুক্তিতে তেহরানের সমৃদ্ধকরণ কর্মকাণ্ডের ওপর কঠোর নিষেধাঞ্জা আরোপ করা হয়েছিল।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page