September 6, 2026, 2:40 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টে রেজুলেশন গ্রহণ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ : পররাষ্ট্র মন্ত্রণালয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ‘অধিকার’ সংস্থাকে কেন্দ্র করে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) পার্লামেন্টে আলোচনা ও রেজুলেশন গ্রহণের বিষয়টি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (১৩ সেপ্টেম্বর) ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টে রেজুলেশনটি নিয়ে আলোচনা হয় এবং পরের দিন গৃহীত হয়।

এ বিষয়ে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, এটি আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো। আশা করি সবাই কমনসেন্সের ওপর ভিত্তি করে কাজ করবে।‘

তিনি বলেন যে আমরা মনে করি ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমাদের পরিপক্ব সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের জায়গা থেকে আমাদের অভ্যন্তরীণ কোনও বিষয়ে এবং সেটাও আবার আদালতে বিচারাধীন– এ ধরনের কার্যক্রমে আশা করি ইউরোপিয়ান পার্লামেন্ট নাক গলাবে না, ইউরোপিয়ান কাউন্সিল এটি আমলে নেবে না।

বুধবারের আলোচনায় আটজন বক্তব্য দিয়েছেন জানিয়ে তিনি জানান যে তাদের মধ্যে দুইজন পরিষ্কার করে বলেছেন যে তারা এটির পক্ষে নয়। এরমধ্যে একজন এরকমও বলেছেন ইউরোপিয়ান পার্লামেন্টের এধরনের আচরণ নতুন কলোনিয়ালিজমকে উসকে দিতে পারে। উন্নয়নশীল দেশগুলোর প্রতি এ ধরনের আচরণ করা ঠিক নয়। আরেকজন বক্তা এরকমও বলেছেন এধরনের উদ্যোগ ইউরোপিয়ান পার্লামেন্ট থেকে নিলে হিতে বিপরীত হতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, ‘একদিক থেকে এটি আমলে নেবো কারণ এটি বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার। এরকম কোনও কার্যক্রম হলে আমরা চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকতে পারি না।’

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page