September 28, 2026, 5:10 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে পারে হাঙ্গেরি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন থেকে শিগগিরই হাঙ্গেরি বেরিয়ে যেতে পারে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর আন্দ্রাস সিমোর। হাঙ্গেরির এটিভি নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

সিমোর বলেন, ব্রেক্সিট স্টাইলে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া অবাস্তব বিষয় নয় বরং খুব শিগগিরই হাঙ্গেরি তা করতে পারে। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাকে তিনি ‘বাস্তব বিকল্প’ বলে মন্তব্য করেন।
আন্দ্রাস সিমোর বলেন, “ইউরোপীয় জোট থেকে বেরিয়ে যাওয়াটা একটি সম্ভাবনা। গত বছর যদি এই সম্ভাবনা শতকরা ১০ ভাগ থেকে তাকে তাহলে এখন তা ২০ ভাগ বা ৩০ ভাগে পৌঁছেছে।”
দেশের বেড়ে চলা মুদ্রাস্ফীতি এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে তিন হাজার কোটি ডলারের তহবিল আটকে রাখার কথা উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, তিনি আশঙ্কা করছেন যে, হাঙ্গেরি সরকার পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপের এ জোট থেকে বেরিয়ে যেতে পারে এবং সেটি হবে বাস্তব বিকল্প।
যদিও হাঙ্গেরি ইউরোপীয় ইউনিয়ন থেকে বিভিন্নভাবে সুবিধা প্রাপ্ত হয়েছে তবে বেশিরভাগ অর্থনৈতিক সহযোগিতা গত কয়েক বছর ধরে আটকে রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যে অভিবাসন-বিরোধী নীতি গ্রহণ করা হয়েছে তার সাথে একমত নন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। এছাড়া, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রতি ইউরোপীয় ইউনিয়নের যে দৃষ্টিভঙ্গি সে ব্যাপারেও হাঙ্গেরি বিভিন্ন মত পোষণ করে।
এই যুদ্ধের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের অনুসৃত নীতির কঠোর সমালোচনা করে আসছেন অরবান। তিনি বহুবার এই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন এবং ইউরোপের স্বার্থ ক্ষুন্ন করে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন। হাঙ্গেরির প্রধানমন্ত্রীর এই অবস্থানকে কখনোই ভালো চোখে দেখেনি ইউরোপীয় ইউনিয়ন এবং তার মিত্র আমেরিকা।

 

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page