April 6, 2026, 1:03 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইউরোপীয় দেশগুলোকে সতর্ক; ইরানবিরোধী ষড়যন্ত্র যেন না হয় : ইরানের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি তার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বাস্তবায়নের স্থান হিসেবে ইউরোপীয় দেশগুলোর ভূমি ব্যবহারর বিরুদ্ধে এসব দেশকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, “ইরানি জাতির স্বার্থ বিরোধী ষড়যন্ত্র ও হুমকি বাস্তবায়নের স্থান হিসেবে ইউরোপীয় দেশগুলোর ভূমি ব্যবহার করতে দেয়া যাবে না।”

বুধবার বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ডি ক্রো’র সঙ্গে এক টেলিফোনালাপে প্রেসিডেন্ট রায়িসি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইউরোপসহ গোটা বিশ্বের সঙ্গে অনুকূল ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় ইরান। কিন্তু ইউরোপীয় দেশগুলো যেন ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মিথ্যা প্রচারণায় প্রভাবিত হয়ে তেহরানবিরোধী কোনো কাজ করে না বসে।

ইব্রাহিম রায়িসি বলেন, “যদি কোনো ইউরোপীয় দেশ সন্ত্রাসী ও ভাড়াটে গোষ্ঠীগুলোর ভুল ও বিভ্রান্তিমূলক তথ্যে প্রভাবিত হয়ে ইরানের সঙ্গে সংঘাতের সম্পর্কে যেতে চায় তাহলে সে দেশ হেরে যাবে।”

ইরানের ইসলামি সরকার বিরোধী সন্ত্রাসী মুনাফেকিন গোষ্ঠী গত কয়েক দশক ধরে তেহরান বিরোধী যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে এবং গোষ্ঠীটি এ কাজে কোনো কোনো ইউরোপীয় দেশের যে সমর্থন পাচ্ছে সে প্রসঙ্গ তুলে বেলজিয়ান প্রধানমন্ত্রীকে এসব কথা বলেন প্রেসিডেন্ট রায়িসি।

টেলিফোনালাপে বেলজিয়ামের প্রধানমন্ত্রী দু’দেশের মধ্যেকার ১৩০ বছরের কূটনৈতিক সম্পর্কের প্রতি ইঙ্গিত করে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বেলজিয়াম সব সময় সংলাপের পথ বেছে নিয়েছে। ডি ক্রো বলেন, পারস্পরিক আস্থা ও সম্মানকে প্রাধান্য দেয় তার দেশ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page