August 7, 2026, 2:04 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

ইউরোপের ৫ দেশে বিশেষ অভিযানে ৬২ মানবপাচারকারী গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেদারল্যান্ডসসহ ইউরোপের ৫ দেশে অভিযান চালিয়ে ৬২ জন মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছেন ইউরোপীয় ইউনিয়নের আইনশৃঙ্খলা বাহিনী ইউরোপোল এবং আন্তর্জাতিক পুলিশ নেটওয়ার্ক ইন্টারপোলের সদস্যরা।

সোমবার আমস্টারডামে ইউরোপোলের সদর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, গ্রেপ্তার এই পাচারকারীরা মূলত কিউবার অভিবাসন প্রত্যাশীদের ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের ব্যবস্থা করে দিত এবং এরা সবাই ইউরোপের একটি বড় মানবপাচারকারী চক্রের সদস্য।

ইউরোপের কোন কোন দেশে অভিযান চালানো হয়েছে, সে সম্পর্কে বিবৃতিতে কিছু জানায়নি ইউরোপোল; তবে বলা হয়েছে, কিউবার অভিবাসন প্রত্যাশীদের জন্য একটি বিশেষ ‘প্যাকেজ’ চালু করেছিল এই পাচারকারীরা। সেই অনুসারে প্রত্যেক অভিবাসনপ্রত্যাশীর কাছ থেকে ১০ লাখ ৮৬ হাজার ৯৫২ টাকা (৯ হাজার ৯৬৯ দশমিক ৩০ ডলার/ ৯ হাজার ইউরো) করে নেয়া হতো এবং তার বিনিময়ে ওই অভিবাসনপ্রত্যাশীদেরকে ইউরোপে আগমনের ব্যবস্থা ও বসাবাসের ভুয়া নথিপত্র সরবরাহ করা হতো।

গত কয়েক বছরে এই বিশেষ ‘প্যাকেজের’ আওতায় ৫ হাজারেরও বেশি কিউবান অভিবাসনপ্রত্যাশীকে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসের ব্যবস্থা এই চক্রের সদস্যরা করে দিয়েছেন বলে সোমবারের বিবৃতিতে জানিয়েছে ইউরোপোল।

সাম্প্রতিক এই অভিযানে পাচারকারী দলের সদস্যদের গ্রেপ্তারের পাশাপাশি এই চক্রের ১৮টি রিয়েল এস্টেট সম্পত্তি, ৩৩টি যানবাহন এবং ১৪৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ইউরোপোল। সূত্র : রয়টার্স

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page