October 14, 2026, 4:07 pm
শিরোনামঃ
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে ৪৭০০ মিলল বছরের পুরনো জাহাজ জার্মানিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ আমাদের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না : ইরাকের প্রধানমন্ত্রী যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

ইউরোপ যাওয়ার সময় তিউনিসিয়া উপকূলে বাংলাদেশিসহ ৩৭২ অভিবাসন প্রত্যাশী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সমুদ্রপথে ইউরোপ যাওয়ার সময় ৩৭২ অভিবাসী প্রত্যাশীকে আটক করেছে তিউনিসিয়া। সোমবার (২৪ এপ্রিল) উপকূলবর্তী শহর স্ফ্যাক্সে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আফ্রিকা নিউজ।

তিউনিসিয়ার কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানায়, ছোট্ট একটি নৌকায় করে সমুদ্র পাড়ি দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। অবৈধভাবে সমুদ্রযাত্রা শুরুর আগ মুহূর্তে তাদের আটক করা হয়।

ফরাসি গণমাধ্যম আফ্রিকা নিউজ জানায়, বাংলাদেশি ছাড়াও আটক অভিবাসীদের মধ্যে সিরিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। বাংলাদেশিদের সংখ্যা কতজন তা জানায়নি সংবাদমাধ্যমটি। তবে আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকদের সংখ্যাই বেশি বলে জানানো হয়।

উল্লেখ্য, চলতি বছর ১৩ হাজারের বেশি অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়েছে তিউনিসিয়ার উপকূল থেকে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page