October 11, 2026, 2:45 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ইকুয়েডরের কারাগার থেকে ৩ বন্দীর ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইকুয়েডরের একটি কারাগারে বুধবার তিনজন বন্দিকে ফাঁসিতে ঝুলানো অবস্থায় পাওয়া গেছে।  কারাগারটিতে ২০২১ সাল থেকে দূর্বৃত্তদের  মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ৪শ’ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে কর্তৃপক্ষ একথা জানায়।
রিওবাম্বা কারাগারে গণনা করার সময় কারা রক্ষীরা অত্যাবশ্যকীয় লক্ষণ না থাকা সত্বেও  তিন বন্দিকে ফাঁসিতে ঝুলানোর দায়ে তাদেরকে সাময়িক বরখাস্ত করেছে। দেশটির কারা কর্তৃপক্ষ এসএনএআই একথা জানায়। খবর এএফপি’র।
প্রসিকিউটরের কার্যালয় টুইটারে বলেছে, মৃতদেহগুলো শনাক্ত করা হয়েছে এবং রাজধানী কিটোর দক্ষিণাঞ্চলীয় রিওবাম্বা নগরীর প্রায় ১৮০ কিলোমিটার দূরবর্তী মর্গে স্থানান্তর করা হয়েছে।
কর্তৃপক্ষ আগের দিন কারাগারে আগ্নেয়াস্ত্র, মোবাইল ফোন, মাদক, অ্যালকোহল এবং ছুরি বাজেয়াপ্ত করে।
লাভজনক মাদক পাচারের রুট ও অঞ্চল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলির লড়াইয়ের পটভূমিতে ২০২১ সালের শুরু থেকে ইকুয়েডরের কারাগারে অপরাধী গোষ্ঠীগুলির মধ্যে ভয়ঙ্কর লড়াইয়ে ৪২০ জনেরও বেশি বন্দি মারা  গেছে।
বুধবার ফাঁসিতে ঝুলানো তিনজন মৃত বন্দী অপরাধী গোষ্ঠীর সদস্য কি-না  সে সম্পর্কে কর্তৃপক্ষ কোন মন্তব্য করেনি।
এপ্রিল মাসে মাদক পাচারের সাথে সম্পর্কিত সহিংসতায় ভয়াবহ ক্ষতিগ্রস্ত বন্দর নগরী গুয়াকিলের একটি কারাগারে বন্দুকযুদ্ধে ১২ বন্দী নিহত হয়।
কয়েক দিন আগে একই স্থানে ছয় বন্দিকে তাদের কক্ষে ঝুলিয়ে রাখা হয়।
দেশের কারাগারগুলোর ২০২২ সালের আদমশুমারি অনুসারে ইকুয়েডরের ৩০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন ৩৬টি কারাগারে প্রায় ৩১ হাজার বন্দী রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page