October 15, 2026, 1:10 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

ইতালিতে সাগরে ভাসমান হাজারো কোটি টাকার কোকেন জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইতালিতে সাগরে ভাসমান অবস্থায় ৭০টি পানি প্রতিরোধী প্যাকেটে প্রায় দুই টন কোকেন পাওয়া গেছে। এই কোকেনের বাজারমূল্য ৪০ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় তা ৪ হাজার ৬৫৯ কোটি টাকার বেশি।

ইতালির পূর্ব সিসিলির সমুদ্রে ভাসতে থাকা মূল্যবান ও ভয়ংকর এ মাদক গত সোমবার জব্দ করে দেশটির শুল্ক ও কাস্টমস পুলিশ। একে তারা এক অভিযানে রেকর্ড পরিমাণ কোকেন জব্দের ঘটনা বলছে।

ইতালির আর্থিক অপরাধ ও চোরাচালানবিরোধী সংস্থা এক বিবৃতিতে বলেছে, প্রায় ৭০টি পানি প্রতিরোধী প্যাকেটে এই কোকেন সংরক্ষণ করা হয়েছিল। প্যাকেটগুলো সতর্কতার সঙ্গে আবদ্ধ (সিল) করা হয়েছিল। জেলেদের মাছ ধরার জাল দিয়ে সব কটি প্যাকেট একত্রে রাখা হয়েছিল। এর সঙ্গে আলো বিকিরণকারী একটি সংকেত ডিভাইস ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, বিচিত্র প্যাকেজিং পদ্ধতি ও ট্র্যাকিংয়ের জন্য আলো বিকিরণকারী ডিভাইসের উপস্থিতির মতো আলামত দেখে মনে হয়, এই কোকেন কোনো পণ্যবাহী জাহাজ থেকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল, যাতে পরে তা উদ্ধার করা যায়।

ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি গত সোমবার টুইট করে বলেন, এই অসাধারণ অভিযানের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে অভিনন্দন। তাঁর অবস্থান সব ধরনের মাদকের বিরুদ্ধে।

গত জুনে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এক বছরে এত কোকেন আগে কখনো জব্দ হয়নি। সূত্র : রয়টার্স

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page