October 11, 2026, 11:56 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ইতালির উপকূলে নৌকাডুবিতে ৪০ জন নিখোঁজ : জাতিসংঘ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসার কাছে একটি অভিবাসী বহনকারী নৌকাডুবির ঘটনায় ৪০ জনেরও বেশি লোক নিখোঁজ হয়েছে। জাতিসংঘ এ কথা জানায়।

ইতালিতে ইউএনএইচসিআর প্রতিনিধি চিয়ারা কার্ডোলেটি বলেন, বৃহস্পতিবার জাহাজডুবির ঘটনায় নিখোঁজদের মধ্যে একটি নবজাতক শিশু ছিল।

জাতিসংঘ অভিবাসন সংস্থা আইওএম-এর মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো শুক্রবার বলেন, ক্যামেরুন, বুরকিনা ফাসো এবং আইভরি কোস্ট থেকে ৪৬ জন অভিবাসী নিয়ে তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে ছেড়ে যাওয়ার পর তীব্র বাতাস ও প্রবল ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। খবর এএফপি’র।

‘কয়েকজন জীবিতকে ল্যাম্পেডুসায় নিয়ে যাওয়া হয় এবং অন্যদের তিউনিসিয়া ফিরিয়ে আনা হয়।’
তিনি আরো বলেন, ‘নিখোঁজদের মধ্যে সাতজন নারী ও একজন নাবালক। জীবিতরা সবাই প্রাপ্তবয়স্ক পুরুষ।’

তিনি বলেন, ‘আমরা নভেম্বর থেকে তিউনিসিয়ার রুট দিয়ে তিউনিসিয়ানদের তুলনায় সাব-সাহারান আফ্রিকা থেকে বেশি অভিবাসীর আগমন লক্ষ্য করেছি।’ তিনি বলেন, সাব-সাহারান আফ্রিকার লোকেদের তিউনিসিয়ার বৈষম্য থেকে পালিয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়।

ইতোমধ্যে ইতালি, গ্রীস এবং স্পেনে অভিবাসী নৌকা নিয়ে মারাত্মক জাহাজ ধ্বংসের কথা উল্লেখ করে কার্ডোলেটি টুইটারে লিখেছেন, ইউরোপের দরজায় মৃতদের গণনা চালিয়ে যাওয়া অগ্রহণযোগ্য।

তিউনিসিয়ার উপকূল থেকে প্রায় ১৪৫ কিলোমিটার (৯০ মাইল) দূরবর্তী ইতালীর দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ল্যাম্পেডুসা ভূমধ্যসাগর অতিক্রমকারী অভিবাসীদের প্রধান প্রবেশ পথ গুলোর একটি।

ইউএনএইচসিআর-এর তথ্য অনুসারে গত বছর, ইতালির মোট ১,০৫,০০০ জনের মধ্যে ৪৬,০০০ এরও বেশি লোক সেখানে পৌঁছায়। সাম্প্রতিক সময়ে অভিবাসী নৌকার জাহাজ ডুবির ঘটনা বেড়েছে।

ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের মতে, জুনের মাঝামাঝি সময়ে মধ্য ভূমধ্যসাগর হয়ে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশকারী অভিবাসীর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২০২৩ সালে ‘দ্বিগুণেরও বেশি’ হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page