October 30, 2026, 11:07 am
শিরোনামঃ
চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত
এইমাত্রপাওয়াঃ

ইতালি সীমান্তে ইতিহাসের সবচেয়ে বড় বিমান মহড়া শুরু করলো ন্যাটো ; তবে  কিছুই জানে না ইতালি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু হয়েছে। ইতালির সীমান্তের কাছে এই মহড়া শুরু হলেও দেশটিকে পুরোপুরি অন্ধকারে রেখেই চলছে এই বিশাল সামরিক কর্মযজ্ঞ।

জার্মানির আকাশে ‘এয়ার ডিফেন্ডার ২৩’ নামের ওই মহড়ায় যোগ দিয়েছে ২৫টি ন্যাটোভুক্ত দেশ। এছাড়া, রয়েছে সুইডেন ও জাপানের মতো সহযোগী দেশও। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করার পর থেকে আমেরিকা ও তার মিত্রদের সঙ্গে রাশিয়ার চরম উত্তেজনা বিরাজ করছে।

এখন আবার এই মহড়ার কারণে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের দূরত্ব আরও বাড়তে যাচ্ছে।

চলমান এই মহড়াকে সদস্য দেশগুলোর মধ্যে ঐক্যের প্রদর্শনী হিসেবে প্রচার করছে ন্যাটো। গতকাল সোমবার শুরু হওয়া ওই মহড়ায় ২৫০টিরও বেশি সামরিক বিমান অংশ নেয়। মার্কিন বিমানবাহিনীর অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমানসহ ১০০টি বিমান যোগ দিয়েছে মহড়ায়। ন্যাটোর সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান হচ্ছে এফ-৩৫। এছাড়া মহড়ায় ন্যাটো দেশগুলোর ১০ হাজারের বেশি সেনা অংশ নিচ্ছে।

এই মহড়ার নেতৃত্বে রয়েছে জার্মানির বিমান বাহিনী। মহড়াটি চলবে ২৩শে জুন পর্যন্ত।

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page