April 5, 2026, 8:21 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ইনস্টাগ্রামে বিক্ষোভের সমর্থনে পোষ্ট ;  ইরানের প্রখ্যাত অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাশা আমিনির মৃত্যুর জেরে ইরানজুড়ে চলছে আন্দোলন। প্রতিদিনই ঘটছে সরকারি বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা, সেই সঙ্গে চলছে গ্রেপ্তার অভিযানও। এবার ইরানের সবচেয়ে খ্যাতিমান অভিনেত্রী তারানেহ আলিদোস্তিকে গ্রেফতার করা হয়েছে।

দেশব্যাপী চলমান বিক্ষোভ নিয়ে মিথ্য তথ্য ছড়ানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয় বলে শনিবার (১৭ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ইসলামিক রিপাবলিক নিউজ অ্যাজেন্সি (ইরনা) জানিয়েছে, ওস্কারজয়ী মুভি দি সেলসম্যানের নায়িকা আলিদোস্তি ইনস্টাগ্রামে যে পোস্টটি দিয়েছিলেন, তার জের ধরে তাকে গ্রেফতার করা হয়েছে।

ইরানব্যাপী চলা বিক্ষোভের সময়কার অপরাধের দায়ে ফাঁসিতে জীবন হারানো প্রথম ব্যক্তির প্রতি সংহতি প্রকাশ করে ওই পোস্টটি দিয়েছিলেন অভিনেত্রী।

ওই পোস্টে তারানেহ আলিদস্তি লিখেছেন, ফাঁসি হওয়া ব্যক্তিটির নাম মোহসেন শেকারি। এই রক্তপাত দেখেও কোনো পদক্ষেপ গ্রহণ না করা প্রতিটি আন্তর্জাতিক সংস্থাই মানবতার কলঙ্ক। এটা মানবতার প্রতি লজ্জা।

যদিও শনিবার এই পোস্ট আর দেখা যায়নি।

ইরনা আরও জানায়, প্ররোচণামূলক কনটেন্ট প্রকাশের কারণে আরও কয়েকজন ইরানি সেলেব্রেটিকে বিচার বিভাগ তলব করেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়া হয়নি।

এর আগেও সরকারের সমালোচনা করার কারণে দাণ্ডিত হয়েছিলেন আলিদোস্তি। ২০১৮ সালে হেডস্কার্ফ খুলে ফেলা এক নারীর ওপর পুলিশের হামলা চালানোর প্রতিবাদ করায় তাকে পাঁচ মাসের কারাদণ্ড দেয়া হয়েছিল।

তারানেহ আলিদস্তি অস্কার বিজয়ী ছবি ‘দ্য সেলসম্যান’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে আলোচনায় আসেন। এছাড়া তার অভিনীত চলতি বছর মুক্তি পাওয়া ‘দ্য লেইলাস ব্রাদারস’ ছবিটি কান চলচ্চিত্র উৎসবে পাম ডি’অর পুরস্কারের মনোনয়ন তালিকার একটি ছবি ছিল।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page