September 10, 2026, 7:37 pm
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সম্মেলনে অংশ নিতে বাহরাইন গেলেন স্পিকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৪৬তম সম্মেলনে অংশ নিতে বাহরাইন গেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শুক্রবার সকাল ১০ টায় তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাহরাইনের রাজধানী মানামার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আগামী ১১-১৫ মার্চ মানামায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৪৬তম অ্যাসেম্বলি এবং আইপিইউর সংশ্লিষ্ট মিটিং অনুষ্ঠিত হবে।

সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ সংসদীয় দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন রাজী মোহাম্মদ ফখরুল, মো. শাহে আলম, উম্মে কুলসুম স্মৃতি, রাহগির আল মাহি এরশাদ, উম্মে ফাতেমা নাজমা বেগম এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম।

এছাড়াও স্পিকারের একান্ত সচিব যুগ্মসচিব এম এ কামাল বিল্লাহ, উপসচিব এনামুল হক, পরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন এবং সহকারী একান্ত সচিব উপসচিব মো. রাশেদ ইকবাল চৌধুরী সফরসঙ্গী হিসেবে মানামা যাচ্ছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page