March 26, 2026, 1:17 pm
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয় : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ইবিতে শিক্ষার্থী নির্যাতন ; অন্তরাসহ ৫ ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে শিক্ষার্থী ফুলপরীকে রাতভর নির্যাতনের ঘটনায় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরাসহ ৫ জনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (৪ মার্চ) দুপুরে উপাচার্য ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রক্টর ড. শাহাদৎ হোসেন আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন সানজিদা চৌধুরী অন্তরা, তাবাসসুম ইসলাম, ইসরাত জাহান মিম, মোয়াবিয়া জাহান এবং হালিমা খাতুন ঊর্মি। তাদের মধ্যে অন্তরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি ও অন্যরা কর্মী হিসেবে সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।

প্রক্টর বলেন, শৃঙ্খলা কমিটির সভায় অভিযুক্ত ৫ ছাত্রীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শীঘ্রই তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। কেন তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হবে নোটিশে। ৭ কার্যদিবসের মধ্যে তাদের নোটিশের জবাব দিতে হবে এবং তা পরবর্তী শৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপন করা হবে। জবাব সন্তোষজনক না হলে চূড়ান্ত বহিষ্কারের সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া উচ্চ আদালত যে নির্দেশনা দ্রুত কার্যকরের সিদ্ধান্ত গৃহীত হয়েছে সভায়।

সহ উপাচার্য ড. মাহবুবুর রহমান বলেন, উচ্চ আদালতের আদেশ বাস্তবায়ন করেছি। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী কার্যক্রম শুরু করেছি। র‍্যাগিং বা শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে  যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

এর আগে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্তরাসহ ৫ জনকে সংগঠন থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এছাড়া সানজিদা চৌধুরী অন্তরাসহ ৫ শিক্ষার্থীর আবাসিকতা বাতিল করেছে হল কর্তৃপক্ষ।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page