September 3, 2026, 1:34 pm
শিরোনামঃ
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থার হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান ইরানের সরকার উৎখাতে কাজ করছে ইসরায়েল : নেতানিয়াহু যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ইভিএমে প্রথম ভোট দিলাম ; খুব ভালো লাগছে : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোট দিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মন্ত্রী নিজেই সেকথা জানিয়ে বলেন, ‘আমি আগে আমেরিকায় ইভিএমে ভোট দিয়েছি। তবে দেশে এই প্রথম ইভিএমে ভোট দিলাম। খুব ভালো লাগছে।’

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নগরীর বন্দরবাজার এলাকার দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বুধবার সকাল ১০টার দিকে ভোট দেন মোমেন।

ভোট দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ‘যারা হারবেন বা জিতবেন, প্রত্যেকের জন্যই শুভকামনা’ জানান। একইসঙ্গে ভোটে আওয়ামী লীগ জিতবে বলেও আশা রাখেন মোমেন।

সিলেট সিটি নির্বাচনে ভোটের পরিবেশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ভোটের পরিবেশটা সুন্দর। আমি খুবই আনন্দিত। বৃষ্টি হলে ভোটকেন্দ্রে আসতে সমস্যা হতো। এখনো বৃষ্টি শুরু হয়নি। ভোটকেন্দ্রে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি।’

এর আগে সকাল ৮টায় সিলেট সিটি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে মোট কেন্দ্র ১৯০টি। এর মধ্যে স্থায়ী মোট ভোটকক্ষ ১ হাজার ৩৬৭টি এবং অস্থায়ী ৯৫টি। সিলেট সিটিতে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন।

সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল ও জাকের পার্টির মো. জহিরুল আলমসহ মেয়র পদে লড়ছেন ৮ জন।

আর কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৬০ প্রার্থী। তাদের মধ্যে সাধারণ ওয়ার্ডে ২৭৩ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে (নারী কাউন্সিলর) ৮৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page