September 26, 2026, 10:09 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইমরানের মুক্তির দাবিতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে চিঠি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্ব ক্রিকেটের জীবন্ত কিংবদন্তী ইমরান খানের মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে চিটি দিয়েছেন মার্কিন কংগ্রেসের ৪৬ সদস্য। একইসঙ্গে পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

গত ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর চলতি মাসেই ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বিশাল সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশ থেকে খানের মুক্তির দাবি জানিয়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন দলের শীর্ষ নেতারা।

এদিকে পিটিআই প্রধান গত সপ্তাহে কারাগার থেকেই চুড়ান্ত আন্দোলনের ডাক দেন। ইমরান দলীয় নেতা-কর্মীদের আগামী ২৪ নভেম্বর রাজধানী ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার আহ্বান জানিয়েছেন। ওই কর্মসুচি নিয়েই কারাগার থেকে গতকাল রোববার একটি বিবৃতি দিয়েছেন ইমরান।

বিবৃতিতে তিনি বলেছেন, ওই দিনই পিটিআই’র ভবিষ্যত নির্ধারণ হবে। ২৪ নভেম্বরকে সিদ্ধান্ত গ্রহণের দিন হিসেবে উল্লেখ করে সমর্থকদের কর্মসুচি সফলভাবে পালনের আহ্বান জানিয়েছেন তিনি। ইমরান বলেছেন, শুধু রাজধানীতে নয়, সারাদেশে বিক্ষোভ ছড়িতে দিতে হবে।

এরইমধ্যে ইমরানের মুক্তি চেয়ে মার্কিন প্রেসিডেন্টের কাছে চিঠি দিয়েছেন তার দেশের কংগ্রেসের ৪৬ সদস্য। তারা অভিযোগ করেছেন, পাকিস্তানে গত ফেব্রুয়ারিতে অনুষ্টিত নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়ম হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page