October 19, 2026, 8:59 am
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ইমরানের সঙ্গে ‘দুর্ব্যবহার’ করলে শাটডাউন দেয়া হবে : পিটিআই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কারাগারে দুর্ব্যবহার চলতে থাকলে দেশজুড়ে শাটডাউন দেয়া হবে বলে হুমকি দিয়েছে তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

গত বছরের আগস্ট থেকে কারাবন্দী অবস্থায় আছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি কারাগারে ইমরান খানের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ ওঠেছে কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে।

করাচি থেকে এএফপি এই খবর জানিয়েছে।

গত সোমবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের এক সিনিয়র নেতা আলী আমিন গান্দাপুর ফেডারেল সরকার এবং পাঞ্জাব সরকারের কাছে এই ‘হুঁশিয়ারি’ দেন।

এক এক্স পোস্টে গান্দাপুর জানিয়েছেন, ইমরান খানকে খাবার দেওয়া হয় না। তার সেলের বিদ্যুত বিচ্ছিন্ন করা হয়েছে। তাকে স্বজন ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না।

আলী আমিন পাঞ্জাব সরকারকে হুশিয়ারি দিয়ে বলেছেন, ‘ যদি এই অবস্থা চলতে থাকে, আমরা পাকিস্তানকে বন্ধ করে দেব এবং এই সরকারকে পদত্যাগে বাধ্য করবো’।

সোম ও মঙ্গলবার পাঞ্জাবের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের সঙ্গে বোন আলেমা এবং উজমা খান দেখা করার পর গান্দাপুর এই বিবৃতি দেন।

ইমরান খানের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের আলেমা ও উজমা বলেছেন, তারা উদ্বিগ্ন যে তাদের ভাইয়ের সঙ্গে কারা কর্তৃপক্ষ সম্মানজনক ব্যবহার করছে না।

গতকাল বুধবার ইমরান খানের পক্ষ থেকে তার এক্স অ্যাকাউন্টে একটি বার্তা পোস্ট করা হয়। বার্তায় ৭২ বছর বয়সী এই রাজনীতিবিদ বলেছেন, তাকে হেফাজতে ‘মানসিক নির্যাতন’ করা হচ্ছে।

তিনি বলেন, ‘আমাকে বাইরে যেতে দেওয়া হয়নি।

ইমরান বলেন, ‘কয়েক সপ্তাহের মধ্যে আমার ব্যাক্তিগত চিকিৎসক, পরিবার এবং আইনজীবীদের সঙ্গে দেখা করতে নিষেধ করা হয়েছিল।’

এদিকে পিটিআই নেতা সাঈদ জুলফি বুখারি জানিয়েছেন, খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে একটি বড় বিক্ষোভের মধ্য দিয়ে তারা দেশব্যাপী শাটডাউন কর্মসূচি পালনের পরিকল্পনা করছেন।

ইমরানের সঙ্গে ‘দুর্ব্যবহার’ করলে শাটডাউন দেয়া হবে : পিটিআই

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৪(বাসস) : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কারাগারে দুর্ব্যবহার চলতে থাকলে দেশজুড়ে শাটডাউন দেয়া হবে বলে হুমকি দিয়েছে তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

গত বছরের আগস্ট থেকে কারাবন্দী অবস্থায় আছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি কারাগারে ইমরান খানের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ ওঠেছে কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে।

করাচি থেকে এএফপি এই খবর জানিয়েছে।

গত সোমবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের এক সিনিয়র নেতা আলী আমিন গান্দাপুর ফেডারেল সরকার এবং পাঞ্জাব সরকারের কাছে এই ‘হুঁশিয়ারি’ দেন।

এক এক্স পোস্টে গান্দাপুর জানিয়েছেন, ইমরান খানকে খাবার দেওয়া হয় না। তার সেলের বিদ্যুত বিচ্ছিন্ন করা হয়েছে। তাকে স্বজন ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না।

আলী আমিন পাঞ্জাব সরকারকে হুশিয়ারি দিয়ে বলেছেন, ‘ যদি এই অবস্থা চলতে থাকে, আমরা পাকিস্তানকে বন্ধ করে দেব এবং এই সরকারকে পদত্যাগে বাধ্য করবো’।

সোম ও মঙ্গলবার পাঞ্জাবের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের সঙ্গে বোন আলেমা এবং উজমা খান দেখা করার পর গান্দাপুর এই বিবৃতি দেন।

ইমরান খানের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের আলেমা ও উজমা বলেছেন, তারা উদ্বিগ্ন যে তাদের ভাইয়ের সঙ্গে কারা কর্তৃপক্ষ সম্মানজনক ব্যবহার করছে না।

গতকাল বুধবার ইমরান খানের পক্ষ থেকে তার এক্স অ্যাকাউন্টে একটি বার্তা পোস্ট করা হয়। বার্তায় ৭২ বছর বয়সী এই রাজনীতিবিদ বলেছেন, তাকে হেফাজতে ‘মানসিক নির্যাতন’ করা হচ্ছে।

তিনি বলেন, ‘আমাকে বাইরে যেতে দেওয়া হয়নি।

ইমরান বলেন, ‘কয়েক সপ্তাহের মধ্যে আমার ব্যাক্তিগত চিকিৎসক, পরিবার এবং আইনজীবীদের সঙ্গে দেখা করতে নিষেধ করা হয়েছিল।’

এদিকে পিটিআই নেতা সাঈদ জুলফি বুখারি জানিয়েছেন, খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে একটি বড় বিক্ষোভের মধ্য দিয়ে তারা দেশব্যাপী শাটডাউন কর্মসূচি পালনের পরিকল্পনা করছেন।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৪ঠা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page