February 20, 2026, 9:52 am
শিরোনামঃ
শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে : অর্থমন্ত্রী রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত আছে : বাণিজ্যমন্ত্রী ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার : পানিসম্পদ মন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে : পুলিশ কমিশনার আন্দোলনের নামে জনদুর্ভোগ বরদাশত করা হবে না : র‍্যাব মহাপরিচালক বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত গৃহবধূর লাশ নিয়ে মহাসড়ক অবরোধ সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংসসহ ২ জন আটক নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ট্রাক ঢুকে ২ জন নিহত গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা এলিয়েন-ইউএফও নিয়ে গোপন তথ্য প্রকাশের নির্দেশ ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ইমরানের সমাবেশকে ঘিরে পাকিস্তানের লাহোরে ১৪৪ ধারা জারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে ফের ১৪৪ ধারা জারি করেছে প্রাদেশিক কর্তৃপক্ষ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান ইমরান খানের নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে শনিবার (১১ মার্চ) গভীর রাতে ১৪৪ ধারা জারি করা হয়।

রোববার (১২ মার্চ) লাহোরে ইমরানের ওই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের সমাবেশকে ঘিরে সহিংসতার আশঙ্কার কারণে লাহোরে একদিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে পাঞ্জাব সরকার। রোববারের এই সমাবেশের আগে শনিবার গভীর রাতে এই পদক্ষেপের কথা ঘোষণা করা হয়।

এছাড়া পাঞ্জাব সরকার সতর্ক করে বলেছে, পরিস্থিতি ‘নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে’ সভা-সমাবেশের ওপর এই নিষেধাজ্ঞা বাড়ানো হতে পারে।

এদিকে এক সংবাদ সম্মেলনে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী আমির মীর পিটিআই চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘আইন নিজের হাতে তুলে না নেওয়ার’ অনুরোধ করেছেন।

সংবাদ সম্মেলনে প্রাদেশিক রাজধানী লাহোরে ১৪৪ ধারা জারি করা হচ্ছে জানিয়ে তিনি বলেছেন, কাউকে এখানে জড়ো হতে বা জনসমাবেশ করতে দেওয়া হবে না।

তথ্যমন্ত্রী আমির মীর উল্লেখ করেছেন, রোববার লাহোর শহরে এইচবিএল পিএসএলের একটি ম্যাচ, ম্যারাথন এবং একটি সাইকেল রেসও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিনি বলেছেন, এসব ইভেন্ট আয়োজনের পরিকল্পনা এক মাস আগেই করা হয়েছিল। আর তাই সেগুলো সেভাবেই আয়োজন করা হবে।

আমির বলেন, এসব ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকা সত্ত্বেও ইমরান ‘হঠাৎ’ তার রাজনৈতিক সমাবেশ ঘোষণা করেছেন। এছাড়া লাহোরে ১৪৪ ধারা জারির অন্যতম প্রধান কারণ হিসেবে পিএসএলের ক্রিকেট দলের নিরাপত্তা দেওয়ার বিষয়কে উল্লেখ করেছেন।

যদিও পিটিআই দাবি করেছে, পিএসএলের ম্যাচটি যেন ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রেখেই তারা সমাবেশের রুট পরিবর্তন করেছে।

এর আগে গত ৮ মার্চ লাহোরে ইমরান খানের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেদিনও ১৪৪ ধারা জারি করে প্রাদেশিক কর্তৃপক্ষ। তবে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী বলছেন, নারী দিবস উপলক্ষে আওরাত মার্চ এবং একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা আগেই ঘোষণা করা হলেও পিটিআই পরে সমাবেশের কথা ঘোষণা করে।

প্রাদেশিক এই তথ্যমন্ত্রী দাবি করেছেন, তারা পিটিআই নেতৃত্বকে তাদের রাজনৈতিক কর্মসূচি পরবর্তী তারিখে আযোজনের অনুরোধ করলেও তারা তা করতে অস্বীকার করে। আর তাই সর্বশেষ ঘোষণার পর পিটিআইয়ের পক্ষ থেকে কোনও প্রতিরোধ করা হলে জারিকৃত ১৪৪ ধারার প্রয়োগ আরও বাড়ানো হবে সতর্ক করে দিয়েছেন আমির মীর।

এছাড়া ৮ মার্চ ইমরানের সমাবেশে পিটিআই কর্মী বিলালের মৃত্যুর জন্য সরকার দায়ী বলে যে অভিযোগ উঠেছে সেটিও অস্বীকার করেন তিনি।

উল্লেখ্য, পাঞ্জাবের পাশাপাশি প্রতিবেশী প্রদেশ খাইবার পাখতুনখাওয়াতেও আগামী ৩০ এপ্রিল প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উভয় অঞ্চলের প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়ার পরে নির্বাচনের এই তারিখ ঘোষণা করা হয় এবং এই দু’টি প্রদেশের জনসংখ্যা একসাথে পাকিস্তানের মোট জনসংখ্যার ৭০ শতাংশ।

গুরুত্বপূর্ণ এই প্রদেশ দু’টিতেই ইমরান খানের পিটিআই শাসন ক্ষমতায় ছিল। আগামী অক্টোবরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পাকিস্তানে আগাম ভোটের দাবি জোরদার করার জন্য সম্প্রতি ইমরান ওই দু’টি প্রদেশের প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়ার আহ্বান জানান।

যদিও আগাম জাতীয় নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করে ইমরানের উত্তরসূরি শেহবাজ শরিফের সরকার বলেছে, বছরের শেষের দিকে নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page