September 28, 2026, 4:27 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ইমরান খানকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করলো পাক নির্বাচন কমিশন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।

মঙ্গলবার রাতে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে কমিশন।

এ রায়ের ফলে পাকিস্তানের সংবিধানের ৬৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী ইমরান খান ৫ বছর সরকারি যেকোনো পদের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।

গত ৫ আগস্ট তোষাখানা দুর্নীতি মামলায় পিটিআই প্রধান ইমরান খানকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের জজ হুমায়ুন দিলাওয়ার। আদালতে রায় ঘোষণার ২৯ মিনিটের মধ্যে গ্রেফতার করা হয় দেশটির সাবেক এই প্রধানমন্ত্রীকে।

এদিকে, ইমরান খানকে দেওয়া তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আপিল করছে পিটিআই।

অপরদিকে, ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে মাঠে নেমেছেন দলটির কমী-সমর্থকরা। এ সময় পিটিআইয়ের ১৯ কর্মীকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে আনা অনাস্থা প্রস্তাবে হেরে গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হয় ইমরানের সরকার। এরপর থেকে নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসা ইমরান খানের বিরুদ্ধে দুই শতাধিক মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page