September 27, 2026, 6:47 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ইমরান খানকে মুক্তি দিতে দুই সপ্তাহের আল্টিমেটাম ; উত্তাল ইসলামাবাদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবিতে রোববার ইসলামাবাদে নেমেছিলেন তার হাজার হাজার সমর্থক। দলটি ইমরান খানকে মুক্তি দিতে সরকারকে দুই সপ্তাহের আল্টিমেটাম দিয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) আল জাজিরা, দ্য ডনসহ একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে রাজধানী ইসলামাবাদে। গতকালের এই সমাবেশ থেকে ইমরান খানকে মুক্তি দিতে আল্টিমেটাম দেয় পিটিআই।

এতে বলা হয়, পিটিআই সমর্থকদের আটকাতে রাজধানীর বেশ কয়েকটি রাস্তায় কনটেইনার রাখাসহ বিভিন্ন বাধাবিপত্তি তৈরি করা হয়। তা সত্ত্বেও জনতার ঢল নামে এই সমাবেশে।

পিটিআই বলছে, চলতি বছর দলটির অন্যতম বড় সমাবেশ ছিল এটি। শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয় কর্মসূচি। সমাবেশে দুই সপ্তাহের মধ্যে ইমরানকে মুক্তির আল্টিমেটাম দেন সমর্থকরা।

সমাবেশে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর বলেন, যদি পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে এক অথবা দুই সপ্তাহের মধ্যে আইনিভাবে মুক্তি না দেয়া হয়। তাহলে আমরা তাকে নিজেরা মুক্ত করব। এজন্য প্রথম গুলি আমার বুকে নেব আমি।

উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী আছেন ইমরান খান।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page