April 7, 2026, 6:55 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইমরান খানের জামান পার্কের বাসভবন ‘রণক্ষেত্র’ ;  দফায় দফায় সংঘর্ষ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের জামান পার্কের বাসভবন ঘিরে রেখেছে দেশটি পুলিশ। নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানকে গ্রেফতার করতে ইসলামাবাদ পুলিশের একটি দল ও লাহোর পুলিশ সেখানে অবস্থান করছে। তোশাখানা মামলায় ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত না হওয়ায় ইমরানের বাসায় হানা দিয়েছে পুলিশ।

আদালতের নির্দেশ পালন করতে ইমরান খানকে গ্রেফতার করতে গতকাল থেকে লাহোরে অবস্থান করছেন ইসলামাবাদের একদল পুলিশ। তবে পিটিআই প্রধানের বাসার বাইরে পুলিশকে বাধা দেয় তার সমর্থকরা। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে পিটিআই সমর্থকরা ইট, পাটকেল ছুড়েছে। এতে পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন।

তাদের ছত্রভঙ্গ করতে পুলিশও জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। ইমরান খানকে গ্রেফতারে তার বাসভবন ঘিরে রাখার নেতৃত্ব দিচ্ছেন ডিআইজি শাহজাদ বুখারি।

এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইমরানের বাসভবনের বাইরে তার শত শত সমর্থক জড়ো হয়েছেন। যেকোনো সময় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

গ্রেফতারের পর ইমরান খানকে কোথায় নিয়ে যাওয়া হবে- এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বুখারি বলেন, আগে তাকে গ্রেফতার করি এরপর এই নিয়ে মিডিয়াকে বলা হবে।

পিটিআই নেতা ফারুক হাবিব বলেছেন, তিনি পুলিশের সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন। পুলিশের এই পদক্ষেপ ইমরান খানের জন্য বিপজ্জনক বলে তিনি উল্লেখ করেছেন।

ফারুক বলেন, আমার মনে হয় না পুলিশের এমন চড়া পদক্ষেপ নেওয়া দরকার আছে। আমরা ইমরান খানকে এমন পরিস্থিতির মধ্যে পড়তে দিতে চাই না যেখানে তার জীবন ঝুঁকির মধ্যে থাকবে।

https://twitter.com/i/status/1635582386049040385

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page