October 28, 2026, 9:11 pm
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ইমরান খানের বিচার নিয়ে এমন অবিচার আগে দেখিনি : ইমরানের আইনজীবী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবশেষে তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার (৫ আগস্ট) ইসলামাবাদের একটি বিচারিক আদালত তোশাখানা মামলায় ইমরানকে দোষী ঘোষণা করার পরপরই বিকেলে লাহোরের জামান পার্কের বাসভবন থেকে পাঞ্জাব পুলিশ তাকে গ্রেপ্তার করে।

রায়ের পর ইমরানের আইনজীবী ব্যারিস্টার গোহর খান তার হতাশা প্রকাশ করেন এবং এটিকে ‘ন্যায়বিচারকে হত্যা করা’ হলো বলে উল্লেখ করেছেন।

পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনকে গোহর খান, ‘আমাদের কোনো সুযোগও দেওয়া হয়নি। এমনকি আমাদের প্রশ্ন করতে, প্রতিরক্ষায় কিছু বলার বা আমাদের যুক্তি দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। এমন অন্যায় আমি আগে কখনো দেখিনি।’

ইমরান খানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পিটিআই। পাঞ্জাব পিটিআই তাদের টুইটারে এক পোস্টে বলেছে, , ‘ইমরান খানকে কোট লাখপাট জেলে নিয়ে যাওয়া হচ্ছে।’

এদিন সকালে তোশাখানা উপহারের বিবরণ গোপন করার জন্য পিটিআই প্রধানের বিরুদ্ধে পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) ফৌজদারি অভিযোগের শুনানির সময় আদালত ইমরানকে তিন বছরের কারাদণ্ড এবং তার ওপর ১ লাখ রুপি জরিমানা আরোপ করেছেন। এসময় তার আইনজীবীরাও উপস্থিত ছিলেন না।

বিচারক বলেছিলেন, ইমরান খান ২০২০-২০২১ সালের জন্য ইসিপিতে জমা দেওয়া ফর্ম-বি-তে সম্পদ এবং দায় বিবরণী সম্পর্কে একটি ‘ভুল ঘোষণা’ প্রদান করেছেন। তিনি ইচ্ছাকৃতভাবে জাতীয় কোষাগার থেকে অর্জিত সুবিধাগুলো গোপন করে দুর্নীতির চর্চার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। তিনি তোষাখানা থেকে প্রাপ্ত উপহারের তথ্য দিতে গিয়ে প্রতারণা করেন যা পরবর্তীতে মিথ্যা ও ভুল প্রমাণিত হয়।

আদালতের আদেশে বলা হয়, তার অসততা সন্দেহাতীতভাবে প্রতিষ্ঠিত হয়েছে। পিটিআই প্রধান নির্বাচন আইনের ধারা ১৭৪ (দুর্নীতির অপরাধ) এর অধীনে দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page