September 7, 2026, 11:21 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

ইয়াবা ও হেরোইন এর বিকল্প হয়ে উঠেছে ট্যাপেন্টাডল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ট্যাপেন্টাডল ব্যথানাশক একটি ওষুধ। দেশের কয়েকটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এটিকে বাজারজাত করত। তবে ট্যাপেন্টাডল মাদক হিসেবে ব্যবহার হওয়ায় নিষিদ্ধ করা হয়। ২০২০ সালে ‘খ’ শ্রেণির মাদকদ্রব্য হিসেবে ঘোষণা করে সরকার।

এর পর থেকে দেশে উৎপাদন বন্ধ করা হয়েছে। তবে জামালপুরের মাদকসেবীদের কাছে ট্যাপেন্টাডলের চাহিদা বাড়ছে। ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে, ‘ট্যাপেন্টাডল বাংলাদেশ উৎপাদন নিষিদ্ধ করা হয়েছে। তবে ভারতে ট্যাপেন্টাডল‌ বৈধ রয়েছে।

কালোবাজারে মধ্যে ভারত থেকে এসব সরবরাহ করছেন কিছু ওষুধ ব্যবসায়ীরা। তাঁদের কাছে থেকে বিভিন্নভাবে গোপনে মাদকসেবীরা ট্যাপেন্টাডল কিনে নিচ্ছে।
সম্প্রতি জামালপুর জেলা শহরের কলেজ রোড়ে শফি মিয়ার বাজারে আল-আমিন মেডিক্যাল হল নামে একটি ওষুধের দোকান থেকে ট্যাপেন্টাডল বিক্রির করার সময় দোকান মালিক আল-আমিনকে আটক করে ডিবি পুলিশ। পরে আল-আমিনের নামে মামলা করে কারাগারে পাঠানো হয়।

এদিকে আল-আমিনকে অবৈধ ওষুধ বিক্রি করায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি জামালপুর শাখার সিদ্ধান্তে ২৬ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দোকান বন্ধ এবং দোকানের সামনে সাইনবোর্ড লাগিয়ে অবৈধ ওষুধ বিক্রির দায়ে এক মাস দোকান বন্ধের ঘোষণা দেয়। তবে ১৫ দিনের পরেই দোকান খুলেছেন আল-আমিন।
জানা গেছে, ভারতের সীমান্তবর্তী জেলা ও ঢাকা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জামালপুরে ট্যাপেন্টাডল আসে। কুরিয়ার সার্ভিস থেকে ওষুধের দোকানের কর্মচারীরা সংগ্রহ করে তাঁদের বাড়িতে রাখে দেন ট্যাপেন্টাডল। ২৫ মার্চ রাত ৮টার দিকে আল-আমিন এক নারীর কাছে ৫০০ পিস ট্যাপেন্টাডল বিক্রি করার সময় জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ আটক করে।

পরে তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে কারাগার পাঠানো হয়। এ ছাড়াও এপ্রিলে জামালপুর সদর উপজেলায় ডিবি পুলিশ আরো তিনজনকে ট্যাপেন্টাডলসহ আটক করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জামালপুর কার্যালয়ের উপপরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ‘ইয়াবা ও হেরোইনের বিকল্প হিসেবে মাদক সেবনকারীরা ট্যাপেন্টাডল গ্রহণ করে। অভিযান চলছে। এটি ব্যথানাশক ওষুধ। দেশে ট্যাপেন্টাডল অবৈধ ওষুধ হিসেবে ঘোষণা করা হয়।’ জেলা সিভিল সার্জন ডা. ফজলুল হক বলেন, কেউ যদি অবৈধ ওষুধ বিক্রি করে ড্রাগ সুপারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিতে বলব।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page