October 9, 2026, 10:12 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

পাবনায় পুকুর ইজারা নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনার চাটমোহর উপজেলায় একটি সরকারি পুকুরের ইজারা ও দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মহেলা গ্রামের আ. রশিদ (৪৫), আ. ছাত্তার (৬৫), আফজাল হোসেন (৬০), হাসিনুর রহমান হাসু (৪০), মেহেদী হাসান সাগর (২৪) ও মাহফুজুর রহমান (২৫)।

জানা গেছে,মহেলা গ্রামের একটি সরকারি পুকুর তিন বছরের জন্য ইজারা নেয় হাসিনুর রহমান হাসু। ইজারা নেওয়ার পর বড়গুয়াখড়া গ্রামের মাসুম-ফারুক গং চুক্তিনামার মাধ্যমে হাসুর কাছ থেকে অংশীদার হয়। হাসু নিজেই পুকুরে মাছ চাষের সিদ্ধান্ত নেন এবং অংশীদারদের টাকা দেওয়ার কথা বলেন। এনিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।

পরে বিএনপি নেতারা বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। গত মঙ্গলবার এই বিষয় নিয়ে বৈঠক বসে মাসুম-ফারুক গং কে ৭৫ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। তখন উভয় পক্ষ সিদ্ধান্ত মনলেও গতকাল বুধবার সকালে মাসুম-ফারুক গং পুকুরে মাছ ছাড়তে যায়। এসময় হাসু গং বাধা দেয়। এনিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসিনুর রহমান হাসু অভিযোগ করে বলেন, মাসুম-ফারুক গং পুকুর দখল করে জোরপূর্বক মাছ ছাড়ার চেষ্টা করে। নিষেধ করলে তারা লাঠিসোটা নিয়ে আমাদের উপর হামলা করে। বৈঠকে তারা সিদ্ধান্ত মানলেও, পরে পুকুর দখলের অপচেষ্টা করে।

অভিযুক্ত ফারুক বলেন, পুকুরের অর্ধেকের ইজারা মালিকানা আমাদের। আমরা কোন সালিশ মানিনা। বুধবার সকালে আমরা পুকুরে মাছ ছাড়তে গেলে হাসু গং আমাদের উপর হামলা করে।

পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক বলেন, আমি এ বিষয়ে কিছুই জানিনা।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, বিষয়টি শুনেছি, এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page