April 5, 2026, 5:15 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ইয়েমেন অভিমুখী আরো দুটি জ্বালানিবাহী জাহাজ আটক করল সৌদি জোট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেন অভিমুখী জ্বালানি তেলবাহী আরো দুটি জাহাজ আটক করেছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। জাহাজ দুটি ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় কৌশলগত হুদাইদা সমুদ্র বন্দরে যাচ্ছিল।

জ্বালানিবাহী জাহাজ আটকের এই ঘটনাকে ইয়েমেন দেশের জনগণের বিরুদ্ধে রিয়াদের জলদস্যুতা বলে মন্তব্য করেছে।

ইয়েমেনের পেট্রোলিয়াম কোম্পানির মুখপত্র ইসাম আল মোতাওয়াকেল গতকাল (বুধবার) ঘোষণা করেছেন যে, জ্বালানি তেলবাহী জাহাজ কসমোগ্রাফ এবং ডেটোনাকে আটক করেছে সৌদি জোট। এই দুটি জাহাজ কয়েক হাজার টন ডিজেল বহন করছিল।

মোতাওয়াকেল বলেন, জাহাজ দুটি ইয়েমেনের বন্দরে ভেড়ার জন্য জাতিসংঘের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়েছিল এবং দুটি জাহাজেই মানবিক পণ্য বহন করা হচ্ছিল। এরপরও সৌদি জোটের সেনারা জাহাজ দুটিকে আটক করেছে। এটি আগ্রাসী সৌদি আরব ও তার মিত্রদের ইয়েমেনের বিরুদ্ধে জলদস্যুতা ছাড়া আর কিছু নয়।

আগ্রাসী সৌদি জোটের এই বর্বর আচরণের কারণে ইয়েমেনের জনগণের ভোগান্তি আরো বাড়বে বলে তিনি উল্লেখ করেন।

দুই সপ্তাহ আগেও সৌদি-জোট ইয়েমেন অভিমুখী একটি তেলজাত পণ্যবাহী জাহাজ আটক করেছে। সৌদি জোটের এই ধরনের আচরণের বিরুদ্ধে ইয়েমেনের কর্মকর্তারা এরইমধ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page