September 25, 2026, 10:46 am
শিরোনামঃ
আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইয়েমেন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলায় অবৈধ বসতি স্থাপনকারী আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরাইলের মধ্যাঞ্চলে কয়েকটি কৌশলগত স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে ইহুদিবাদী ইসরাইলের কয়জন অবৈধ বসতি স্থাপনকারী আহত হয়েছে।

ইসরাইলের চ্যানেল ফোরটিনের খবর অনুসারে, ক্ষেপণাস্ত্র হামলার খবর পেয়ে সাইরেন বাজানো হয় এবং অবৈধ বসতি স্থাপনকারীরা দৌড়ে আশ্রকেন্দ্রে যাওয়ার সময় কয়েকজন সামান্য আহত হয়েছে। এ সময় তেল আবিবসহ এক ডজনের বেশি শহরে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। দখলদার সামরিক বাহিনী দাবি করেছে, অধিকৃত ভূখণ্ডে প্রবেশের আগেই তারা ইয়েমেনের ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত

ক্ষেপণাস্ত্র হামলার পর ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন যে, তাদের সদস্যরা তেল আবিবে ইসরাইলের সামরিক স্থাপনা লক্ষ্য করে অভিযান চালিয়েছে। এই অভিযানে তারা হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

জেনারেল ইয়াহিয়া সারি আরো বলেন, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখার অংশ হিসেবে তারা ইসরাইলি বাহিনীর লক্ষ্যবস্তুর ওপর হামলা চালিয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার বাহিনীর আগ্রাসন ও গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা করেন জেনারেল সারি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page